হোম > বিশ্ব > ভারত

সেই বাসে ছিল ২৩৪টি স্মার্টফোন, ২০ জনের প্রাণহানিতে ব্যাটারি বিস্ফোরণের প্রভাব থাকতে পারে

আজকের পত্রিকা ডেস্ক­

অন্ধ্রপ্রদেশের কুরনুল শহরে শুক্রবার বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ জনের মৃত্যু হয়। ছবি: এনডিটিভি

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুরনুল শহরে একটি বাসে আগুন লাগার ঘটনার তদন্তে বেরিয়ে এসেছে নতুন তথ্য। গতকাল শুক্রবার ভোরের দিকে বাসটিতে যখন বিস্ফোরণ হয়, সেসময় সেটির ভেতরে ছিল ২৩৪টি স্মার্টফোনের একটি চালান।

ফরেনসিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই ফোনগুলোর ব্যাটারি বিস্ফোরিত হওয়ার কারণে বাসে লাগা আগুনের তীব্রতা বহু গুণ বেড়ে যায়; যা কেড়ে নেয় ২০ জনের প্রাণ।

এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, বাসে থাকা ২৩৪টি স্মার্টফোনের মূল্য ৪৬ লাখ রুপি। হায়দরাবাদের মাঙ্গানাথ নামের এক ব্যবসায়ী সেগুলো বেঙ্গালুরু শহরে একটি ই-কমার্স কোম্পানির কাছে পাঠাচ্ছিলেন। সেখান থেকে ফোনগুলো গ্রাহকদের কাছে সরবরাহ করা হতো।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফোনগুলোতে আগুন লাগার সময় তাঁরা ব্যাটারি বিস্ফোরণের শব্দ পেয়েছিলেন।

অন্ধ্রপ্রদেশ ফায়ার সার্ভিস বিভাগের মহাপরিচালক পি ভেঙ্কটরামন জানান, শুধু স্মার্টফোনের ব্যাটারিই নয়, বাসের শীতাতপনিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থায় ব্যবহৃত বৈদ্যুতিক ব্যাটারিগুলোও বিস্ফোরিত হয়েছিল।

ভেঙ্কটরামন বলেন, তাপ এতটাই তীব্র ছিল যে বাসের মেঝেতে থাকা অ্যালুমিনিয়ামের পাতও গলে যায়।

ভেঙ্কটরামন বলেন, ধারণা করা হচ্ছে, জ্বালানি তেল চুঁইয়ে পড়ার কারণে শুরুতে বাসের সামনের অংশে আগুন লাগে। দুর্ঘটনার সময় একটি মোটরসাইকেল বাসের নিচে আটকে যায় এবং সেটির পেট্রল ছিটকে পড়ে তাপ বা স্ফুলিঙ্গের সংস্পর্শে এসে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

ডেটিং অ্যাপ, অন্তরঙ্গ ছবি: যেভাবে ৬ কোটি রুপি হাতিয়ে নিলেন ভারতীয় এক নারী

অফিস পলিটিকস: যেভাবে ২৫ বছরের করপোরেট ক্যারিয়ার হারিয়ে ট্যাক্সি ড্রাইভার হলেন তিনি

অরুণাচল প্রদেশের ২৭টি স্থান নিয়ে চীন-ভারত বিরোধ, এবার পাল্টা নাম দিল দিল্লি

বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করলেন তামিল মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী

দিল্লিতে বেসরকারি আয়োজনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন, বক্তব্য সমর্থন করে না সরকার: ভারত

হঠাৎ কেন রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন ঘোষ

বাংলাদেশের সঙ্গে ফারাক্কা পানি চুক্তি নবায়ন না করার আহ্বান ভারতীয় এমপির

সাড়ে ৫ বছরে মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি

পশ্চিমবঙ্গে মসজিদের মাইক সরাতে চাপ দিচ্ছে শুভেন্দুর পুলিশ, অভিযোগ মুসলিম নেতাদের

সড়ক দুর্ঘটনায় দুর্ধর্ষ গ্যাংস্টার আতিক আহমেদের ছেলের মৃত্যু