হোম > বিশ্ব > ভারত

ছেলে না হওয়ায় যমজ কন্যাকে কুয়ায় ফেলে হত্যা করলেন বাবা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ভারতের তেলেঙ্গানা রাজ্যের করিমনগরে চার বছর বয়সী যমজ দুই কন্যাকে কূপে ফেলে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধ এবং ছেলেসন্তানের আকাঙ্ক্ষা থেকেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানায়, অভিযুক্ত কচ্ছু শ্রীশৈলাম করিমনগর রুরাল এলাকার জুবিলি নগরের বাসিন্দা। ছয় বছর আগে তাঁর সঙ্গে মৌনিকা নামে একজনের বিয়ে হয়। দুই বছরের মাথায় তাঁদের ঘরে জন্ম নেয় যমজ কন্যা—গীতাংশী ও গীতান্বিকা।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্তান মেয়ে হওয়ায় শ্রীশৈলাম অসন্তুষ্ট ছিলেন এবং ছেলেসন্তান চাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় বিরোধ হতো।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় কয়েক দফা ঝগড়ার পর শ্রীশৈলাম দুই শিশুকে নিয়ে গ্রামের পাশের কৃষিজমিতে যান। সেখানে একটি কুয়ায় ফেলে তাদের হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছে পরিবার।

পরে কূপ থেকে গীতাংশীর মরদেহ উদ্ধার করা হয়। অন্য শিশুটি প্রথমে নিখোঁজ ছিল। কয়েক ঘণ্টা তল্লাশির পর পুলিশ ও সাঁতারুরা ওই কুয়া থেকে গীতান্বিকার মরদেহও উদ্ধার করে।

ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ গ্রামবাসী শ্রীশৈলামকে ধরে মারধর করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, শিশুদের কূপে ফেলার আগে বিষ প্রয়োগ করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

করিমনগর রুরাল সার্কেল ইন্সপেক্টর এ. নিরঞ্জন রেড্ডি এনডিটিভিকে বলেন, ‘প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধ, বিশেষ করে কন্যাসন্তান হওয়া নিয়ে অসন্তোষ—এই ঘটনাটির মূল কারণ বলে মনে হচ্ছে। আমরা সব দিক খতিয়ে দেখছি।’

বিজেপির পতন না দেখে মরব না: মমতা

মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ভারতে চার ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে পুলিশের মামলা

ভারতে পেট্রলপাম্পে কুড়াল দিয়ে যুবকের দুই হাত প্রায় বিচ্ছিন্ন, বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে ১ হাজার একর জমি বুঝিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ

বিতর্কিত লেখা নিয়ে ২০ বছর দিল্লিবাস, এবার কলকাতার আমন্ত্রণেই প্রত্যাবর্তন তসলিমার

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় হবে: ভারত

মমতার ‘ভূত’ বিজেপির দিলীপের ঘাড়ে, এক গানেই ভাইরাল

বাংলাদেশে উন্নয়ন প্রকল্প দুই দেশের পারস্পরিক আলোচনার ভিত্তিতেই চলছে: ভারত

হরমুজে ভারতীয় নাবিক নিহত, ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব দিল্লির

‘বিদেশি’ ঘোষিত ১৯৩ জন হলেও দুই বছরে আসাম বাংলাদেশে পুশ ইন করেছে ১৬৭৯