হোম > বিশ্ব > ভারত

সালমান খানকে সহায়তাকারীদের ওপরও হামলার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

মহারাষ্ট্রের সাবেক বিধায়ক বাবা সিদ্দিকীর হত্যার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। পাশাপাশি হুমকি দিয়েছে, যে বা যারা বলিউড অভিনেতা সালমান খানকে সহায়তা করবে তাদেরও হত্যার লক্ষ্যবস্তু করা হবে। সম্প্রতি সালমান খানের বাড়িকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পরপরই এই হুমকি দেওয়া হলো। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মহারাষ্ট্রের তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকী গত শনিবার রাতে তাঁর ছেলে বিধায়ক জিশান সিদ্দিকীর বান্দ্রাস্থ কার্যালয়ের কাছে গুলিতে নিহত হন। তারপর থেকেই গুঞ্জন শুরু হয়, লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। 

সেই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য শুভু লোনকারের এক ফেসবুক পোস্ট। গতকাল রোববার শুভু লোনকার—ধারণা করা হয়, এই আইডিটি বিষ্ণোই গ্যাংয়ের সদস্য শুভম রামেশ্বরাম লোনকারের—সেই পোস্টে বাবা সিদ্দিকীকে হত্যার দায় স্বীকার করেন। এদিকে শুভম লোনকার জেলে থাকায় পুলিশের ধারণা, এই পোস্ট শুভমের ভাই প্রবীণ লোনকার দিয়েছে। তাঁকেও গতকাল রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। 

পোস্টে শুভম লোনকার দাবি করেছেন, ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী দাউদ ইব্রাহিম ও বলিউড অভিনেতা সালমান খানে ঘনিষ্ঠ থাকার কারণে বাবা সিদ্দিকীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া, সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তারকৃত সন্দেহভাজনদের একজন অনুজ থাপনের পুলিশ হেফাজতে মৃত্যুর কারণেও বাবা সিদ্দিকীকে দায়ী করা হয়েছে পোস্টে। 

থাপনকে গত ১ মে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাজতে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ বলেছিল, সে আত্মহত্যা করেছে। তবে তাঁর পরিবার দাবি করেছে, তাঁকে পুলিশ হেফাজতে নির্যাতন করা হয়েছিল। এদিকে, পুলিশ জানিয়েছে, শুভম লোনকার তাঁর পোস্টে বলেছেন, ‘আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। তবে যে বা যারা সালমান খান এবং দাউদ গ্যাংকে সাহায্য করে, আপনার আপাদের হিসাব-কিতাব করে নেন।’ 

বাবা সিদ্দিকী জমকালো সব পার্টি আয়োজনের জন্য পরিচিত ছিলেন। ২০১৩ সালে তাঁর আয়োজিত ‘ইফতার’ পার্টিতে সালমান খান ও শাহরুখ খানের মধ্যে দীর্ঘ পাঁচ বছরের শীতল যুদ্ধের সমাধান হয়। পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত বছর থেকে সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার থাকার কারণে বিষ্ণোই গ্যাং অন্তত দুই সেলিব্রিটির ওপর হামলা চালিয়েছে।

বাংলাদেশ সীমান্তে আরও ৩ স্থলবন্দর গড়ছে ভারত

ফের আলোচনায় ‘ককরোচরা’, আলটিমেটাম শেষ হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

দূষণে বিক্ষুব্ধ কৃষকেরা, ভারতে তদন্তের মুখে টাটার আইফোন যন্ত্রাংশ কারখানা

কলকাতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ৩ যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন মোদি

মুসলিম স্থাপনা ধ্বংস বন্ধের আহ্বান পাকিস্তান প্রেসিডেন্টের, যা বলছে ভারত

‘পুরো বাংলাকে ভারতের বাইরে নেওয়ার চক্রান্ত হয়েছিল’, বাংলাদেশ প্রসঙ্গও তুললেন মোদি

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

দিল্লির অন্ধকার ‘বেবি বাজার’: যেখানে কন্যাসন্তানের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হতো ছেলেশিশু

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ধসে ৪ জনের মৃত্যু, বহু পুণ্যার্থী আটকা পড়ার আশঙ্কা

বিয়ের প্রলোভনে ধর্ষণ বলে কিছু হয় না: এলাহাবাদ হাইকোর্ট