হোম > বিশ্ব > ভারত

বিহারে একে–৪৭ দিয়ে আন্দোলনকারীদের ওপর গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

আজকের পত্রিকা ডেস্ক­

বিহারের সিওয়ানে আন্দোলনকারীদের ওপর একে–৪৭ রাইফেল থেকে গুলি করেন এক পুলিশ সদস্য। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতের বিহার রাজ্যে গত ২৫ জুলাই ‘বিহার ধর্মঘট’ চলাকালে আন্দোলনরত ছাত্রদের দিকে একে-৪৭ রাইফেল দিয়ে গুলি চালানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। সিওয়ান জেলায় এই ঘটনা ঘটে। মূলত ভারতের মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষা নীটের (NEET) প্রশ্নপত্র ফাঁসের কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই আন্দোলন শুরু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ছাত্র সংগঠনগুলোর ডাকা এই রাজ্যব্যাপী ধর্মঘটে বিভিন্ন জেলায় বড় আকারের বিক্ষোভ দেখা যায়। একাধিক জায়গায় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া গেছে।

সরকারি তথ্য অনুযায়ী, বিহার পুলিশ সদর দফতর ওই ছড়িয়ে পড়া ভিডিওটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়। এতে দেখা যায়, আন্দোলনের সময় এক পুলিশ কনস্টেবল একে-৪৭ দিয়ে গুলি চালাচ্ছেন। এর পরপরই তাঁকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

সংঘর্ষে আহত তিন আন্দোলনকারী বর্তমানে পাটনার জয়প্রভা মেদন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অবস্থা এখন আশঙ্কামুক্ত। আহতদের মধ্যে ১৫ বছর বয়সী মো. আরিফ নামে এক কিশোর রয়েছে। পরিবারের তথ্যমতে, সে স্থানীয় একটি দোকানে কাজ করে। স্বজনেরা জানান, ধর্মঘটের কারণে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সে এই আন্দোলন যোগ দেয় এবং তার ঘাড়ে গুলি লাগে। চিকিৎসকেরা সফল অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি বের করে এনেছেন এবং তার অবস্থা এখন স্থিতিশীল।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বজায় রাখা পুলিশ বাহিনীর প্রধান দায়িত্ব এবং নিয়মনীতি লঙ্ঘনের যেকোনো ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। তারা আরও জানান, এ বিষয়ে বিভাগীয় পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে এবং তদন্তের প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ব্যবহৃত অস্ত্রটি পুলিশের নিয়ম মেনে চালানো হয়েছিল কি না এবং আরও কোনো শাস্তিমূলক বা আইনি ব্যবস্থার প্রয়োজন আছে কি না, তদন্তে তা খতিয়ে দেখা হবে।

রাজ্যব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে সিওয়ান শহরে বিপুলসংখ্যক শিক্ষার্থী জড়ো হন এবং গান্ধী ময়দানের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান। ছাত্ররা যখন স্লোগান দিচ্ছিলেন, ঠিক সে সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি শুরু হয় এবং এরপরই পরিস্থিতি অবনতির দিকে যায়।

‘জানি, পোস্ট সরানোর জন্য মাকে ফোন করবেন’, শিক্ষামন্ত্রীর পিএর উদ্দেশে বিজেপি এমপির মেয়ে

প্রশ্নফাঁস ঠেকাতে মোদি সরকারের উদ্যোগ, টাস্কফোর্সে মহাকাশ বিজ্ঞানীও

এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইল বিজেপি

এবার ভিডিও বার্তায় প্রশ্নপত্র ফাঁস বন্ধে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

সামনে উপনির্বাচন, জেন-জি বিক্ষোভের জেরে ঘাঁটিতেও শঙ্কায় বিজেপি

ব্রিটেনে আটকে রাখা হয়েছিল ভারতীয় যে রাজাকে

আন্দোলনকারীদের ‘শুক্রবারের লোকজন’ বললেন শুভেন্দু, কাদের প্রতি ইঙ্গিত

ভারতে বাংলাদেশি দম্পতিকে মারধর, চিকিৎসক গ্রেপ্তার

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি

আন্দোলন প্রত্যাহার ককরোচদের, সব দাবি মেনে নেওয়ার আশ্বাস সরকারের