হোম > বিশ্ব > ইউরোপ

চেচেন বিশেষ বাহিনী রাশিয়া থেকে প্রত্যাহার

পুতিনের ভাড়াটে ভাগনার বাহিনীর বিদ্রোহ দমনে মস্কোকে সহায়তা করার জন্য গতকাল শনিবার রোস্তভ-অন-দন এবং রোস্তভ অঞ্চলে মোতায়েন করা চেচেন বিশেষ বাহিনী প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া তাস এ খবর নিশ্চিত করেছে।

বিশেষ বাহিনীর কমান্ডার আলাউদিনভকে উদ্ধৃত করে তাস জানিয়েছে, তাদের সেনাদের প্রত্যাহার করা হয়েছে।  

চেচনিয়ার প্রধান রমজান কাদিরভ আজ এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, বিদ্রোহ দমনে সহায়তা করার জন্য বিশেষ বাহিনী রোস্তভে পাঠানো হয়েছিল।

পোস্টে কাদিরভ লিখেছেন, সম্প্রতি ঘটনার আলোকে প্রয়োজনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেচেন ইউনিটকে রোস্তভ-অন-দনে পাঠানো হয়েছিল। 

এ অভিযানে চেচেন বিশেষ বাহিনীর কমান্ডার আর্মি কোরের ডেপুটি কমান্ডার আলাউদিনভ ও উত্তর রেজিমেন্টের কমান্ডার জাইন্দি জিনগিয়েভ নেতৃত্বে ছিলেন। 

চেচেন রাষ্ট্রীয় মিডিয়া গ্রোজনি গতকাল জানিয়েছিল, চেচনিয়া থেকে অভিজাত ইউনিটের তিন হাজার যোদ্ধা পাঠানো হয়েছে। তাঁরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যেকোনো আদেশ পালনের জন্য প্রস্তুত।

প্রসঙ্গত,বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে এসেছে ভাগনার। দলটির প্রধান বেলারুশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপরই চেচেন বাহিনীকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি

ভ্যালেন্টাইনস ডে-তেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘প্রেমের সেতু’