হোম > বিশ্ব > ইউরোপ

নিক্সনকন্যাকে কেন আজও ভুলতে পারেন না ব্রিটিশ রাজা চার্লস

আজকের পত্রিকা ডেস্ক­

১৯৭০ সালে ট্রিশিয়া নিক্সনের কাছাকাছি হয়েছিলেন বর্তমান ব্রিটিশ রাজা চার্লস। ছবি: সংগৃহীত

ব্রিটিশ রাজা চার্লস সম্প্রতি এক নৈশভোজে স্মরণ করালেন তাঁর জীবনের এক অজানা অধ্যায়। সেদিন তিনি মজা করে বলেছিলেন, ‘আমিও হয়তো নিক্সন পরিবারেই বিয়ে করতে পারতাম।’ তাঁর এই মন্তব্য শুনে অতিথিরা হাসাহাসি করলেও অনেকেই বুঝতে পারেননি এর গভীরতা। তবে সেখানে উপস্থিত রানি ক্যামিলা অবশ্য বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিলেন—চার্লস আসলে ইঙ্গিত করেছেন সেই সময়টিকে, যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের জ্যেষ্ঠ কন্যা ট্রিশিয়ার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল।

ঘটনাটি ১৯৭০ সালের। সেবার একটি পলো ম্যাচে বর্তমান রানি ক্যামিলার সঙ্গে দেখা করেছিলেন প্রিন্স অব ওয়েলস তরুণ চার্লস। একই সময়ে তিনি আমেরিকায় রাষ্ট্রীয় সফরে গিয়ে নিক্সনের কন্যা ট্রিশিয়ারও কাছাকাছি চলে গিয়েছিলেন।

ট্রিশিয়া ছিলেন আত্মবিশ্বাসী, স্বর্ণকেশী ও চার্লসের চেয়ে কিছুটা বড়। প্রেসিডেন্ট নিক্সন তখন ভিয়েতনাম যুদ্ধের সংকটে জর্জরিত এবং ব্রিটিশ রাজপরিবারকে ঘিরে এক ধরনের কূটনৈতিক সুযোগ দেখছিলেন। তাই তিনি সচেতনভাবেই চার্লস ও ট্রিশিয়াকে বারবার কাছাকাছি হওয়ার সুযোগ দিচ্ছিলেন।

ওয়াশিংটনের আরএফকে স্টেডিয়ামে এক বেসবল ম্যাচে চার্লস ও ট্রিশিয়ার পাশাপাশি বসা, হোয়াইট হাউসে দুজনের নৈশভোজ ও নাচ—সবই ছিল এই পরিকল্পনার অংশ। চার্লসের বয়স তখন মাত্র ২১, আর বয়সে কিছুটা বড় ট্রিশিয়া আমেরিকান টেলিভিশনের পর্দায় উঠে আসছিলেন আত্মবিশ্বাসী ভঙ্গিতে। অনেকেই ভেবেছিলেন, দুজনের মধ্যে হয়তো জন্ম নেবে এক বিশেষ সম্পর্ক, যা ব্রিটিশ রাজপরিবার ও আমেরিকার রাজনৈতিক পরিবারকে জুড়ে দেবে।

কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। বছর কয়েক পর চার্লস নিজেই স্বীকার করেছিলেন এবং বলেছিলেন, ‘এটা বেশ মজার। তারা আমাকে ট্রিশিয়া নিক্সনের সঙ্গে বিয়ে দিতে চাইছিলেন।’ যদিও এই সম্পর্কের বিষয়ে সেই সময়ের সংবাদমাধ্যমগুলো শিরোনাম করেছিল—‘যে মিলন হলো না’।

ওয়াশিংটনের আরএফকে স্টেডিয়ামে চার্লস ও ট্রিশিয়ার পাশাপাশি বসা। ছবি: সংগৃহীত

পরে ট্রিশিয়া বিয়ে করেন হার্ভার্ডের এক আইনজীবীকে। আর চার্লসের জীবন চলে যায় ভিন্ন পথে—প্রথমে ডায়ানা, পরে ক্যামিলা। কিন্তু নিক্সন কন্যার সেই স্মৃতি আজও আলোচনায় আসে। বিশেষ করে যখন ব্রিটেন-আমেরিকার ‘বিশেষ সম্পর্ক’ নিয়ে কথা হয়, তখনই ইতিহাসের এই অধ্যায় নতুন করে উচ্চারিত হয়।

সাম্প্রতিক নৈশভোজে ডোনাল্ড ট্রাম্পও দুই দেশের সম্পর্ককে ‘অমূল্য ও চিরন্তন’ বলে বর্ণনা করেন এবং চার্লসকে নিজের ‘বন্ধু’ বলে অভিহিত করেন। তবে রাজা চার্লস যে অতীতের এক সম্ভাব্য সম্পর্কের প্রসঙ্গ তুললেন, তা প্রমাণ করে ইতিহাসে অনেক সময় ব্যক্তিগত সম্পর্কও কূটনীতির অংশ হয়ে ওঠে।

বার্লিনে সমকামী উৎসবে হামলা, সন্দেহভাজন লেবানিজ বংশোদ্ভূত আইএস সমর্থক

জাতীয় স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরোধিতা—বিবিসিকে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বার্লিনে প্রাইড উৎসবে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১, আহত ১৬

ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন, সরিয়ে নেওয়া হয়েছে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে

কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০

‘বেস্ট ফ্রেন্ড’ হওয়ার পর জানলেন, তাঁরা আপন ভাই-বোন

গর্তের মধ্যে এক বছর—ইউক্রেনীয় সেনার বেঁচে থাকার অবিশ্বাস্য কাহিনি

এপস্টেইনের সঙ্গে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া সিয়াদের রহস্যজনক মৃত্যু

রুশ অনলাইন শপ ওয়াইল্ডবেরিজের আরও দুই স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলা

প্রতিরক্ষামন্ত্রীর পর এবার বিতর্কের মধ্যেই সেনাপ্রধানকে অপসারণ করলেন জেলেনস্কি