হোম > বিশ্ব > ইউরোপ

সার্বিয়ায় ‘রঙিন বিপ্লব’ বাস্তবায়নের চেষ্টা চালিয়েছে পশ্চিম: রাশিয়া 

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্দার ভুসিক অভিযোগ করেছেন, তাঁর দেশে ‘রঙিন বিপ্লব’ বা ‘কালার রেভল্যুশন’ মঞ্চস্থ করার চেষ্টা চালাচ্ছে পশ্চিমা বিশ্ব। এবার সেই একই অভিযোগ শোনা গেল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, পশ্চিমা বিশ্ব সার্বিয়ায় মায়দান বা কালার ‘রঙিন বিপ্লব’ মঞ্চস্থ করার চেষ্টা করছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 

রুশ সংবাদমাধ্যম তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মারিয়া জাখারোভা অভিযোগ করেছেন—সার্বিয়ার বর্তমান সরকারকে উৎখাত করতেই মূলত পশ্চিমা দেশগুলোর মদদে গত রোববার বেলগ্রেড নগর প্রশাসনের ভবনে হামলা চালানো হয়েছিল। 

গত ১৭ ডিসেম্বর সার্বিয়ায় পার্লামেন্ট ও স্থানীয় নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। তবে ভোটের ফল প্রত্যাখ্যান করেন বিরোধীরা। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা বলছেন, এই নির্বাচনে ভোট কেনা, জাল ভোট ও প্রশাসনে প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিকের প্রভাব খাটানোসহ ব্যাপক অনিয়ম হয়েছে। 

সেই অভিযোগের সূত্র ধরে গত রোববার নির্বাচনের ফল বাতিলের দাবিতে বিক্ষোভ করেন সার্বিয়ার বিরোধীদলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা। সেদিন সন্ধ্যায় শত শত বিক্ষোভকারী বেলগ্রেড সিটি হলে ঢুকে পড়ার চেষ্টা করলে দাঙ্গা পুলিশ তাঁদের লক্ষ্য করে টিয়ারশেল ও পেপার স্প্রে ছোড়ে। বিক্ষোভকারীরা রাজধানীর প্রশাসনিক ভবনে প্রবেশের চেষ্টা করলে দাঙ্গা পুলিশ তাদের বাধা দেয়। তখন তারা ‘ভুসিক চোর’ ও ‘ভুসিক পুতিন’ বলে স্লোগান দেওয়া শুরু করে এবং লাঠি ও পাথর দিয়ে জানালা ভেঙে ফেলে। 

নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণার সময় নির্বাচন কর্তৃপক্ষ বলে, প্রায় ৪৭ শতাংশ ভোট পেয়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন ভুসিকের সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস)। আর মধ্য বামপন্থী দল সার্বিয়া অ্যাগেইনস্ট ভায়োলেন্স পার্টি পেয়েছে ২৩ দশমিক ৫৬ শতাংশ ভোট এবং সোশ্যালিস্ট পার্টি অব সার্বিয়া পেয়েছে ৬ দশমিক ৫৬ শতাংশ ভোট।

সার্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভুসিক এই বিক্ষোভকে রঙিন বিপ্লবের চেষ্টা বলে আখ্যা দিয়েছেন। গতকাল সোমবার মারিয়া জাখারোভা ভুসিকের সঙ্গে এ বিষয়ে ঐকমত্য পোষণ করেন। জাখারোভা বলেন, ‘সার্বিয়ার বর্তমান পরিস্থিতি নাড়িয়ে দিতে পশ্চিমের সম্মিলিত প্রচেষ্টা যে রঙিন বিপ্লবের প্রচেষ্টা সে বিষয়ে কোনো সন্দেহ নেই।’

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‘গত সপ্তাহের নির্বাচনের বিষয়ে একটাই প্রতিক্রিয়া হতে পারে। আর তা হলো, এই নির্বাচনের ফলাফল তীব্রভাবে সংবিধানের প্রতিটি শব্দ ও মূল চেতনার অনুগামী এবং এটি জনগণের ইচ্ছার প্রতিফলন।’

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি

ভ্যালেন্টাইনস ডে-তেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘প্রেমের সেতু’

চীনে গিয়ে মডেলের সঙ্গে অ্যান্ড্রুর নৈশভোজ—এখানেও এপস্টেইন যোগ