হোম > বিশ্ব > ইউরোপ

সীমান্তে গোলার আঘাতে ইউক্রেনের সেনা নিহত

ইউক্রেন-রাশিয়ার পূর্বাঞ্চলীয় সীমান্তে গোলার আঘাতে ইউক্রেনীয় এক সেনাসদস্য নিহত হয়েছেন। এই অঞ্চল রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে রয়েছে। 

ইউক্রেনের সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গোলার আঘাতে এক সেনাসদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন। তবে হামলার স্থান সম্পর্কে বিস্তারিত জানায়নি ইউক্রেনের সেনাবাহিনী।

এএফপির হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে সীমান্তে ইউক্রেনের ৯ সেনাসদস্য নিহত হয়েছেন। এঁদের মধ্যে ছয়জনই গত চার দিনে নিহত হয়েছেন।

ইউক্রেনের দুটি অঞ্চলকে গত মঙ্গলবার স্বাধীন ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে ওই অঞ্চলে সেনা পাঠায় রাশিয়া। এর পরই ইউক্রেন-রাশিয়ার মধ্যকার সংকট আরও বেড়েছে। 

তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

স্পেনে ঢুকে পড়া অভিবাসীরা আবারও মরক্কো ফিরে যাচ্ছে

রাজার মৃত্যুর ভবিষ্যদ্বাণী করা ইংল্যান্ডের সেই দাসীর ভাগ্যে যা ঘটেছিল

হঠাৎ মরক্কো থেকে কেন স্পেনে অভিবাসীর ঢল, এক দিনে ঢুকল ৪৯ হাজার

মরক্কো থেকে ১০ দিনে দুই হাজার লোক ঢুকেছে স্পেনে, ৯ জনের মৃত্যু

গরমে ঘামছে ইউরোপ—দাবানলে পুড়ছে ফ্রান্স, স্পেন ও গ্রিস

হালকা নীল পোশাকে ক্যাটি আর বোতাম খোলা শার্টে দেখা গেল ট্রুডোকে

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮, আঘাত ঠেকাতে যুদ্ধবিমান পাঠাল পোল্যান্ড

বাইক দুর্ঘটনায় অস্কারজয়ী সংগীতশিল্পী গ্লেন হ্যানসার্ডের মৃত্যু

কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান