হোম > বিশ্ব > ইউরোপ

ফেব্রুয়ারির মধ্যে ইউরোপে আরও ৫ লাখ মৃত্যু হতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আগামী ফেব্রুয়ারির মধ্যে ইউরোপে করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থার পক্ষ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়।  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ শাখার আঞ্চলিক পরিচালক হান্স ক্লুগ বলেন, ইউরোপের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। সংক্রমণের সাম্প্রতিক গতি পর্যবেক্ষণের পর আমাদের আশঙ্কা, আগামী বছরের গোড়াতেই মৃত্যুর সংখ্যা আরও পাঁচ লাখ বেড়ে যেতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার  ইউরোপ শাখার আওতাধীন ৫৩টি দেশ। এর মধ্যে দুটি দেশ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়। দেশ দুটি হলো রাশিয়া ও তুরস্ক। 

হান্স বলেন, গত সপ্তাহে করোনার নতুন সংক্রমণে ৫৩টি দেশে হাসপাতালে ভর্তির হার দ্বিগুণ হয়ে গেছে। এভাবে যদি চলতেই থাকে, তবে আগামী ফেব্রুয়ারির মধ্যে ইউরোপ আরও পাঁচ লাখ মৃত্যু দেখতে পাবে।

এই পরিস্থিতিতে টিকা প্রয়োগের গতির কথা না ভেবে সংক্রামক রোগের ক্ষেত্রে যা যা করা উচিত, সে অনুযায়ী করোনাবিধি তৈরি করার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও। এ প্রসঙ্গে হান্স বলেন, যেসব দেশে টিকা দেওয়ার হার কম, সেখানে হাসপাতালে ভর্তির হার বেশি। পরীক্ষা, শনাক্ত, শারীরিক দূরত্ব ও মাস্ক ব্যবহারের মতো পদক্ষেপগুলো এখনো ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ।

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি

ভ্যালেন্টাইনস ডে-তেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘প্রেমের সেতু’

চীনে গিয়ে মডেলের সঙ্গে অ্যান্ড্রুর নৈশভোজ—এখানেও এপস্টেইন যোগ