হোম > বিশ্ব > ইউরোপ

ফের ভারত সফর বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভারত সফর বাতিল করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।  আজ সোমবার ভারত ও  ব্রিটিশ সরকারের পক্ষ থেকে দেওয়া যৌথ বিবৃতিতে এমনটি জানানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটভির প্রতিবেদনে বলা হয়,  আগামী ২৫ এপ্রিল ভারতে আসার কথা ছিল ব্রিটেনের প্রধানমন্ত্রীর।  

ভারত এবং যুক্তরাজ্যের যৌথ বিবৃতিতে বলা হযেছে, বর্তমান কোভিড পরিস্থিতিতে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী বরিস জনসন ভারতে যেতে পারবেন না। পরিবর্তে ব্রিটেন এবং ভারতের মধ্যে ভবিষ্যতের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা নিয়ে চলতি মাসের শেষের দিকে আলোচনার বিষয়ে একমত হয়েছেন প্রধানমন্ত্রী মোদি এবং জনসন।

যৌথ বিবৃতিতে আরও জানানো হয়েছে, নিয়মিত যোগাযোগ রেখে চলবেন মোদি এবং জনসন। চলতি বছরের পরের দিকে মুখোমুখি সাক্ষাতের অপেক্ষায় আছেন তাঁরা।

চলতি বছরের জানুয়ারিতে ভারত সফরের কথা ছিল বরিস জনসনের। তখন যুক্তরাজ্যে করোনার নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় সেই সফর বাতিল করেন জনসন।

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি

ভ্যালেন্টাইনস ডে-তেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘প্রেমের সেতু’

চীনে গিয়ে মডেলের সঙ্গে অ্যান্ড্রুর নৈশভোজ—এখানেও এপস্টেইন যোগ