হোম > বিশ্ব > ইউরোপ

ইরান ও ওই অঞ্চলের দেশগুলোর স্বার্থে রাশিয়া সবকিছু করবে: পুতিন

আজকের পত্রিকা ডেস্ক­

সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রিয়া নিউজ এজেন্সি

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরানকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত মস্কো। আজ সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। রুশ সংবাদ সংস্থা রিয়া নিউজ এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের পক্ষ থেকে এই শান্তি যত দ্রুত সম্ভব অর্জিত হয় তা নিশ্চিত করতে আমরা আপনাদের স্বার্থ ও এই অঞ্চলের সকল মানুষের স্বার্থে সবকিছু করব।’

পুতিন আরও বলেন, ‘আমরা আন্তরিকভাবে আশা করি, এই সাহস ও স্বাধীনতার আকাঙ্ক্ষার ওপর ভর করে ইরানের জনগণ বর্তমান সংকটকাল অতিক্রম করবে এবং শান্তি ফিরে আসবে।’

রাশিয়ার সমর্থনের জন্য মস্কোকে ধন্যবাদ জানিয়ে আব্বাস আরাঘচি বলেন, দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত রাখবে। সমগ্র বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে যে, ইরানের জনগণ তাদের প্রতিরোধ ও সাহসের মাধ্যমে মার্কিন হামলা ও আগ্রাসন প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং এই কঠিন সময়ও তারা টিকে থাকতে পারবে।

বৈঠকের শুরুতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের সংঘাত অবসানে সম্মিলিত প্রচেষ্টা নিয়ে রাশিয়ার সঙ্গে বিস্তারিত আলোচনার পরিকল্পনা রয়েছে তাঁর।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে রাশিয়ার পক্ষে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, রাষ্ট্রপতির সহকারী ইউরি উশাকভ এবং সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান ইগর কস্তিউকভ (অধিদপ্তর প্রধান)। অন্যদিকে, ইরানি প্রতিনিধিদলে আরাঘচি ছাড়াও ছিলেন তাঁর ডেপুটি কাজেম গরিব-আবাদী এবং মস্কোতে নিযুক্ত রাষ্ট্রদূত কাজেম জালালি।

যুদ্ধকে রাশিয়ার ভেতরে পাঠিয়ে দিতে চান ইউক্রেনের ড্রোন কমান্ডার

ট্রাম্পকে তুষ্ট করতে ‘ডনিল্যান্ড’ তৈরির প্রস্তাব ইউক্রেনীয়দের

২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ করে আইন পাসের পথে যুক্তরাজ্য

খাবার ও পানির অভাবে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, শীর্ষ কমান্ডার বরখাস্ত

ন্যাটো থেকে স্পেনকে বাদ ও যুক্তরাজ্যের ফকল্যান্ড কেড়ে নেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

২০২৭ সালে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন মাখোঁ

এনার্জি ড্রিংক নিষিদ্ধ করেছিলেন রমজান কাদিরভ, বাজারে আনলেন তাঁর ছেলে

ইরান যুদ্ধ নিয়ে ব্যস্ত সবাই, আড়ালে পড়ে যাওয়ার আশঙ্কা ইউক্রেনের

হাঙ্গেরিতে অরবানের পতনে কপাল খুলল ইউক্রেনের, পাচ্ছে ১০৬ বিলিয়ন ডলারের ঋণ

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি হবু প্রধানমন্ত্রীর