হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস

ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করার ঘোষণায় রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। ১৪৩টি দেশ রাশিয়ার বিপক্ষে ভোট দেয়। ভারত ও চীনসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত থাকে। আর রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া ও নিকারাগুয়া এই প্রস্তাবের বিরোধিতা করেছে। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়ার বিরুদ্ধে এটি সর্বোচ্চ ভোট। নিন্দা প্রস্তাব গৃহীত হওয়ায় দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক টুইট বার্তায় তিনি বলেন, ইউক্রেনের অঞ্চল যুক্ত করার রুশ চেষ্টা মূল্যহীন। বিশ্বের স্বাধীন দেশগুলো কখনোই এতে স্বীকৃতি দেবে না। ইউক্রেন নিজের সব ভূখণ্ড ফিরিয়ে নেবে। 

সম্প্রতি ইউক্রেনের দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলে গণভোটের মধ্য দিয়ে নিজেদের অন্তর্ভুক্ত করে রাশিয়া। এই গণভোট ও অন্তর্ভুক্তিকরণকে অবৈধ উল্লেখ করে আলবেনিয়ার উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি নিন্দা প্রস্তাব আনা হয়। প্রস্তাবটিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, রাশিয়ার এই অন্তর্ভুক্তিকরণের দাবিকে যেন স্বীকৃতি দেওয়া না হয়। এ ছাড়া অবিলম্বে যেন প্রত্যাহার করা হয় এই দাবি। 

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি

ভ্যালেন্টাইনস ডে-তেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘প্রেমের সেতু’

চীনে গিয়ে মডেলের সঙ্গে অ্যান্ড্রুর নৈশভোজ—এখানেও এপস্টেইন যোগ