হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি, আসতে পারে সামরিক সহায়তা ঘোষণা

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন সফরে যাবেন। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার আগে হোয়াইট হাউসে আসবেন।’ 

এদিকে শিগগিরই ইউক্রেনের জন্য ১৮০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে বুধবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এবারই প্রথমবারের মতো প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ কাজ করবে। 

বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, বুধবারই ১৮০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 

হোয়াইট হাউসে ইউক্রেনবিষয়ক একসময়কার নেতা ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) আলেক্সান্ডার ভিন্ডম্যান বলেছেন, ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পাওয়া কিয়েভের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ 

আলেক্সান্ডার ভিন্ডম্যান আরও বলেন, ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ফলে ইউক্রেন আরও নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। রাশিয়া যদি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাও চালায়, সে ক্ষেত্রেও মোকাবিলা করা যাবে।’ 

বিশ্লেষকেরা বলছেন, অত্যাধুনিক প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ফলে ইউক্রেন তাদের নাগরিকদের ও তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করতে পারবে। 

এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ পাঠানোর আগে ইউক্রেনীয় বাহিনীকে জার্মানিতে প্রশিক্ষণ দেওয়া হতে পারে। 

আলেক্সান্ডার ভিন্ডম্যান বলেন, ‘প্রশিক্ষণের জন্য কয়েক মাস সময় লেগে যেতে পারে।’ 

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি

ভ্যালেন্টাইনস ডে-তেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘প্রেমের সেতু’

চীনে গিয়ে মডেলের সঙ্গে অ্যান্ড্রুর নৈশভোজ—এখানেও এপস্টেইন যোগ