হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের রাজধানীতে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। কিয়েভে স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো বলেছেন, ‘একটি পেট্রল স্টেশনের কাছে রাশিয়ার ছোড়া ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ছিল। আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ২০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে। কিন্তু একটি ড্রোন খুব কাছাকাছি পড়ে একজন নিহত হয়েছে।’

এদিকে রোববার (২৮ মে) ভোরে ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চল ভলিন থেকে দক্ষিণ-পূর্বাঞ্চল দিনিপ্রোর মোট ১২টি অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে মেয়র ভিতালি ক্লিৎস্কো কিয়েভের বাসিন্দাদের বাড়িতে থাকার আহ্বান জানান।

মেয়র আরও বলেন, কিয়েভের পৃথক শহরের দুটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে জরুরি কর্মীদের মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনে হামলার জন্য কামিকাজ ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া।

এর আগে শনিবার ইউক্রেনের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা অলেক্সেই দানিলোভ বিবিসিকে এক সাক্ষাৎকারে জানান, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান চালাতে প্রস্তুত ইউক্রেন। যেকোনো মুহূর্তে শুরু হতে পারে এই অভিযান।

অলেক্সেই দানিলোভ বলেন, এখনো হামলার কোনো সুনির্দিষ্ট দিন ঠিক হয়নি। তবে ভ্লাদিমির পুতিনের সেনারা যেসব অঞ্চল দখল করেছে, তা ফিরিয়ে আনার জন্য যেকোনো সময় পাল্টা হামলা হতে পারে। এই হামলা আগামীকালও হতে পারে আবার পরের সপ্তাহেও হতে পারে বলে জানান তিনি।

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি

ভ্যালেন্টাইনস ডে-তেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘প্রেমের সেতু’

চীনে গিয়ে মডেলের সঙ্গে অ্যান্ড্রুর নৈশভোজ—এখানেও এপস্টেইন যোগ