হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের সঙ্গে আলোচনার আশা এখনো আছে, গুতেরেসকে পুতিন

চলমান যুদ্ধ শেষ করতে ইউক্রেনের সঙ্গে আলোচনার আশা এখনো রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়া সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে পুতিন এমনটি জানান। 

বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে পুতিন বলেন, ‘সামরিক অভিযান চলমান থাকা সত্ত্বেও, এখনো আশা করি যে আমরা কূটনৈতিক পথে চুক্তিতে পৌঁছাতে সক্ষম হব। আমরা আলোচনা করছি, আমরা এটি প্রত্যাখ্যান করি না।’

পুতিনের দাবি, বুচা শহরে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ ওঠার পর শান্তি আলোচনা গতি হারিয়েছে। 

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘বুচায় একটি উসকানি দেওয়া হয়েছিল। সেখানে রাশিয়ান সেনাবাহিনীর কিছুই করার ছিল না। আমরা জানি কে এই উসকানি দিয়েছে, কী উপায়ে এবং কী ধরনের লোকেরা এর পেছনে কাজ করেছে।’

পুতিন গুতেরেসকে জানান, তিনি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান সম্পর্কে জাতিসংঘের উদ্বেগ সম্পর্কে অবগত। এটি নিয়ে আলোচনা করতে প্রস্তুত তিনি।  ২০১৪ সালে রাষ্ট্রবিরোধী অভ্যুত্থানের মাধ্যমে ইউক্রেন থেকে রুশপন্থী প্রেসিডেন্টকে সরানোর কারণে এই অশান্তি হচ্ছ বলে জানান রুশ প্রেসিডেন্ট।

পুতিনের সঙ্গে বৈঠকের আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব। সেই বৈঠকে ইউক্রেন নিয়ে ‘খোলাখুলি’ আলোচনা হয়েছে বলে জানান গুতেরেস। 

ফ্রান্সে এসি কিনতে হুড়োহুড়ি, সামাল দিতে সুপারমার্কেটে পুলিশ

যুক্তরাজ্যের প্রতি পাঁচ বিশ্ববিদ্যালয়ের একটিতে সংখ্যালঘু শ্বেতাঙ্গ শিক্ষার্থীরা

কিয়েভে রাতভর রাশিয়ার ব্যাপক হামলা, নিহত অন্তত ৮

৪০ বছর পর মুক্তি পাচ্ছেন যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘ সময় কারাভোগ করা নারী

রেডিওলজিক্যাল–রাসায়নিক যুদ্ধে রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে চীন, বেইজিং বলছে ‘ভিত্তিহীন’

বিয়ে করে ক্ষোভের মুখে ইউক্রেন সুন্দরী

জার্মানির স্টেড শহরে বন্দুক হামলায় নিহত ৫

ইউক্রেনের ‘দুর্গ–বলয়ে’ প্রবল আঘাত রাশিয়ার, অগ্রগতির ইঙ্গিত

ইউক্রেনের ৪ অঞ্চল দখলের আগে থামবে না রাশিয়া: পুতিন

ইউরোপের রেকর্ড গরমে মৃত্যুর সংখ্যা ১,৩০০ ছাড়িয়েছে: ডব্লিউএইচও