হোম > বিশ্ব > ইউরোপ

পশ্চিম অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ শূন্য

আন্তজার্তিক ডেস্ক

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্যে আজ সোমবার স্থানীয়ভাবে আক্রান্ত কোনো নতুন রোগী পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

গত সপ্তাহের শেষের দিকে পশ্চিম অস্ট্রেলিয়ায় তিনজন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল।  এর ফলে গতকাল রোববার রাজ্যটির রাজধানী পার্থ এ নতুন আক্রান্তের জন্য স্থানীয় ফুটবল ম্যাচে ভিড় জমানো নিষিদ্ধ করা হয় এবং নাইট ক্লাবগুলো বন্ধের ঘোষণা দেওয়া হয়। এর আগে পার্থে একজন করোনা রোগী শনাক্ত হওয়ার সেখানে লকডাউন জারি করা হয়েছিল।

পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্যের প্রধানমন্ত্রী মার্ক ম্যাকগোয়ান সাংবাদিকদের বলেন, আমরা আসন্ন দিনগুলোর ওপর পর্যালোচনা করবো।

এর আগে রোববার একজন হোটেল কোয়ারেন্টাইন গার্ড এবং তার বাড়ির দুইজন করোনা পজিটিভ ধরা পরার পর রাজ্য কর্তৃপক্ষ পার্থে কঠোর লকডাউনের সম্ভাবনার কথা জানায়।

বিদ্যমান করোনা পরিস্থিতির কারণে সতর্কতা হিসেবে অস্ট্রেলিয়ার দরজা ভারতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভারতে থাকা অস্ট্রেলীয় নাগরিকেরা এই সময়ে দেশটিতে ফিরলে, তাকে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ বা মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে।

অস্ট্রেলিয়ার এ পর্যন্ত  ২৯ হাজার ৮০০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন  ৯১০ জন।

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি

ভ্যালেন্টাইনস ডে-তেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘প্রেমের সেতু’