হোম > বিশ্ব > ইউরোপ

ভেরোনেজ হাইওয়েতে ওয়াগনার গ্রুপের ওপর রুশ সেনাদের হামলা

রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাত করার হুমকি দিয়েছে একসময় দেশটির ভাড়াটে হিসেবে কাজ করা ওয়াগনার গ্রুপ। এ ক্ষেত্রে তাদের সামনে যা বাধা হবে তা-ই ধ্বংস করে দেওয়া হুমকি দিয়েছেন দলটির প্রধান ইয়েভজেনি প্রিগোশিন। গতকাল শুক্রবার তাঁর নেতৃত্বেই রাশিয়ার ভেরোনেজ শহরে ঢুকে পড়েছেন প্রায় ২৫ হাজার অনুগত সেনা।

রুশ প্রেসিডেন্ট পুতিন এই ঘটনাকে ‘বিশ্বাসঘাতকতা’ এবং পিঠে ছুরি মারার সঙ্গে তুলনা করেছেন। তিনি যে কোনো মূল্যে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। 

এ অবস্থায় আজ শনিবার ভেরোনেজ শহরের বাইরে এম-ফোর হাইওয়েতে ওয়াগনার গ্রুপের একটি বহরে হেলিকপ্টার দিয়ে হামলা করেছে রুশ আর্মিরা। 

টুইটারে এ-সংক্রান্ত কিছু ভিডিওচিত্রে দেখা গেছে, হাইওয়েতে ওয়াগনার গ্রুপের সারিবদ্ধ বাহনগুলোকে লক্ষ্য করে রুশ সেনা হেলিকপ্টার থেকে গুলি করছেন এবং দু-একটি যান লক্ষ্য করে ভারী বিস্ফোরকও নিক্ষেপ করা হয়। ভিডিওতে ওয়াগনার গ্রুপের একটি বাহন বিস্ফোরিত হতেও দেখা গেছে। 

এর আগে কিছুক্ষণ আগেই রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেক্সান্ডার গুসেভ তাঁর টেলিগ্রাম চ্যানেল থেকে জানিয়েছিলেন, একটি তেলের ডিপোতে জ্বলন্ত জ্বালানি ট্যাংক নেভানোর চেষ্টা করছে জরুরি পরিষেবাগুলো। শতাধিক ফায়ার সার্ভিসকর্মী এবং ৩০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। 

আজ দিনের শুরুর ভাগে রাশিয়ার নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছিল, ওয়াগনার গ্রুপ ভেরোনেজ শহরের সামরিক স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। তবে এই তথ্য কোনো নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। রাশিয়ার রাজধানী মস্কো থেকে ভেরোনেজ শহরটি মাত্র ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি

ভ্যালেন্টাইনস ডে-তেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘প্রেমের সেতু’

চীনে গিয়ে মডেলের সঙ্গে অ্যান্ড্রুর নৈশভোজ—এখানেও এপস্টেইন যোগ