হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের ১০ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর দেড় বছরের বেশি সময়ে ইউক্রেনের ১০ হাজার ৭৪৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। এই যুদ্ধে আহত হয়েছে আরও অন্তত ১৫ হাজারেরও বেশি।

সরকারের তথ্য উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন বলছে, গত বছর ফেব্রুয়ারিতে এই যুদ্ধ শুরুর পর নিহত সহস্রাধিক মানুষের মধ্যে প্রায় ৫০০ শিশু আছে।

স্থানীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের যুদ্ধাপরাধ বিভাগের প্রধান ইউরি বেলোসভ বলেন, নিহতদের মধ্যে ৪৯৯ জন শিশু।

বেলোসভ মনে করেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের এলাকাগুলো পুনরুদ্ধারের পর এ সংখ্যা ‘বহুগুণ বেড়ে যেতে পারে’। তিনি বলেন, ‘আমার ধারণা শুধু মারিউপোলেই হাজার হাজার মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে।’

গত ৭ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৯ হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে; যার মধ্যে ৫০০-এর বেশি শিশু রয়েছে। তবে প্রকৃত সংখ্য আরও বেশি হতে পারে।

জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো যে পরিসংখ্যা দিচ্ছে, তার সঙ্গে ইউক্রেনের এই সংখ্যার মিল আছে।  

বেলোসভ আরও বলেন, ইউক্রেনে আগ্রাসনের সময় রুশ বাহিনীর যুদ্ধাপরাধের ৯৮ হাজার ঘটনার তথ্য তাঁর কার্যালয়ের কাছে আছে।

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি

ভ্যালেন্টাইনস ডে-তেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘প্রেমের সেতু’