হোম > বিশ্ব > ইউরোপ

ইউরোপ–আমেরিকা রাশিয়ার সম্পদ ‘চুরি’ করতে চাচ্ছে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

রাশিয়ার শত শত কোটি ডলারের সম্পদ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজেয়াপ্ত করলে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আজ মঙ্গলবার রাশিয়া এ হুঁশিয়ারি দিয়েছে।

২০২২ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এতে পশ্চিমে রাশিয়ার প্রায় ৩০ হাজার কোটি ডলার মূল্যের সম্পদ আটকা পড়ে আছে।

গতকাল সোমবার ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের জব্দ করা সম্পদের ওপর অর্জিত মুনাফা আলাদা করতে একটি আইন করে। এ আইনের মাধ্যমে ইউক্রেন পুনর্গঠনে এ অর্থ ব্যবহার করার লক্ষ্যের দিকে প্রথম দৃঢ় পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘এটা চুরি: এটি এমন কিছুর আত্মসাৎ করা যা আপনার নয়।’

জাখারোভা বলেন, ‘যদি মস্কোর মনে হয়, তারা চোরের মোকাবিলা করছে তবে এর প্রতিক্রিয়া “অত্যন্ত কঠোর” হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশ এটিকে (রাশিয়ার অর্থ আত্মসাৎ) চুরি হিসেবে চিহ্নিত করেছে। এ বিবেচনায় আমাদের ব্যবহারও চোরদের প্রতি যেমন হওয়ার তেমন হবে।’

রাশিয়া বলছে, দেশের সম্পত্তি বাজেয়াপ্ত করা হলে প্রতিক্রিয়া হিসেবে মার্কিন, ইউরোপীয় এবং অন্যান্য দেশের সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি

ভ্যালেন্টাইনস ডে-তেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘প্রেমের সেতু’

চীনে গিয়ে মডেলের সঙ্গে অ্যান্ড্রুর নৈশভোজ—এখানেও এপস্টেইন যোগ