হোম > বিশ্ব > ইউরোপ

তুরস্কে স্কুলে গুলি চালাল ছাত্র, শিক্ষকসহ নিহত ৪

আজকের পত্রিকা ডেস্ক­

গোলাগুলির ঘটনার পর আহত শিক্ষার্থীদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স। ছবি: রয়টার্সের সৌজন্যে

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি মাধ্যমিক বিদ্যালয়ে এক ছাত্রের গুলিতে সহপাঠীসহ অন্তত চারজন নিহত হয়েছে। আজ বুধবারের (১৫ এপ্রিল) এই ভয়াবহ হামলায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। স্থানীয় গভর্নরের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

তুরস্কের কাহরামানমারাস প্রদেশের গভর্নর মুকাররেম উনলুয়ের সাংবাদিকদের জানান, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছে। হামলাকারী ওই বিদ্যালয়েরই অষ্টম শ্রেণির ছাত্র ছিল। হামলার পর বন্দুকধারী ওই ছাত্র নিজেও মারা গেছে।

গভর্নর আরও জানান, হামলাকারী ছাত্রটি তার স্কুলব্যাগের ভেতর বাবার বন্দুক লুকিয়ে বিদ্যালয়ে নিয়ে এসেছিল এবং তা দিয়েই এই হত্যাকাণ্ড চালায়। তুরস্কে এ ধরনের স্কুল শুটিং বা বিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনা অত্যন্ত বিরল।

ইতালির ম্যাগাজিনের প্রচ্ছদে ইসরায়েলি বসতি স্থাপনকারীর ছবি ঘিরে উত্তেজনা

বাংলাদেশি শিক্ষার্থীর ছদ্মবেশে যুক্তরাজ্যে মিথ্যা আশ্রয় প্রার্থনার বাজার উন্মোচন বিবিসির

ন্যাটোর নিয়ন্ত্রণ নিতে পরিকল্পনা এগিয়ে নিচ্ছে ইউরোপ

বাংলাদেশিসহ নথিবিহীন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্থগিত করল ইতালি

সিরিয়ায় আইএসকে অর্থ দিয়েছিল ফরাসি সিমেন্ট কোম্পানি লাফার্জ

সিরিয়ায় জঙ্গিদের টাকা দিয়েছিল ফরাসি সিমেন্ট কোম্পানি লাফার্জ, কেন

গ্রাহকের তথ্য মিয়ানমার জান্তার হাতে, টেলিনরের বিরুদ্ধে ১৩ মিলিয়ন ডলারের মামলা

হাঙ্গেরির নির্বাচনে অরবানের শোচনীয় হার, মিত্র হারালেন ট্রাম্প-পুতিন

ইউরোপে তিন সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে উড়োজাহাজের জ্বালানি