হোম > বিশ্ব > ইউরোপ

জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেন মার্কিন দুই মন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গতকাল রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। ইউক্রেনে রাশিয়ার হামলার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা কিয়েভ সফর করলেন। ইউক্রেনের প্রেসিডেন্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। 

এদিকে, ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বৈঠকের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র আরও জানিয়েছে, মার্কিন কূটনীতিকরা আগামী সপ্তাহে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ সফর করবেন। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ব্লিঙ্কেন এবং অস্টিন ইউক্রেন প্রেসিডেন্টকে জানিয়েছেন, তারা ইউক্রেনকে ৩০ কোটি ডলারের বেশি সামরিক অর্থায়ন করবে এবং ১৬ কোটি ৫ লাখ ডলারের গোলাবারুদ বিক্রির অনুমোদন দিয়েছে। 

মার্কিন দুই মন্ত্রী জেলেনস্কিকে আরও জানিয়েছেন, শিগগিরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে তাঁর মনোনীত রাষ্ট্রদূতের নাম ঘোষণা করবেন। 

বর্তমানে কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধ রয়েছে। 

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি

ভ্যালেন্টাইনস ডে-তেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘প্রেমের সেতু’

চীনে গিয়ে মডেলের সঙ্গে অ্যান্ড্রুর নৈশভোজ—এখানেও এপস্টেইন যোগ