হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ হামলায় নিহত ৯, আহত ৫৭

ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের কাছে একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা করেছে রুশ বাহিনী। এতে নয়জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। লভিভের আঞ্চলিক গভর্নর ম্যাকসিম কোজিটস্কির বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

সংবাদ সম্মেলনে ম্যাকসিম কোজিটস্কি বলেছেন, রাশিয়া ইয়াভোরিভের সামরিক স্থাপনায় ৩০ টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে। কর্তৃপক্ষ এখন সামরিক ঘাঁটিতে আগুন নেভাতে কাজ করছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে ঘাঁটিতে যাওয়া-আসা করতে দেখা গেছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক জোট ন্যাটো তথা পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলের সামরিক ঘাঁটিতে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি ক্রেমলিন। 

হামলার পর ওই সামরিক ঘাঁটিতে ১৯টি অ্যাম্বুলেন্সকে যেতে দেখেছেন বলে রয়টার্সকে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। 

হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেছেন, ‘এটি ইউরোপীয় ইউনিয়ন-ন্যাটো সীমান্তের কাছে শান্তি ও নিরাপত্তার ওপর নতুন সন্ত্রাসী হামলা।’ 

এদিকে পশ্চিম ইউক্রেনের শহর ইভানো-ফ্রাঙ্কিভস্কের মেয়র বলেছেন, রুশ সেনারা বিমানবন্দরে হামলা অব্যাহত রেখেছে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

ইভানো-ফ্রাঙ্কিভস্ক শহরটি লভিভ থেকে প্রায় ১১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 

উল্লেখ্য, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ ১৮ তম দিনে গড়িয়েছে। রাজধানী কিয়েভের খুব কাছাকাছি চলে এসেছে রুশ সেনাবহর। যেকোনো সময় কিয়েভে হামলা হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। এ ছাড়া ইউক্রেনের বেশ কয়েকটি শহরে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। 

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩

ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনায় অনাগ্রহী পুতিন, দনবাস দখলে দীর্ঘ যুদ্ধের ইঙ্গিত

ন্যাটোর শীর্ষ নেতাদের কেন রিভলবার উপহার দিলেন এরদোয়ান

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যু প্রায় ১০ হাজার, জার্মানিতেই ৫১২০

ইউক্রেন পরিস্থিতি নিয়ে শঙ্কার মধ্যেই ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়াতে চাচ্ছেন কি পুতিন

জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন

ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

তীব্র গরমে হাঁসফাঁস ইউরোপ, চীনা এসি কোম্পানির পোয়াবারো

ন্যাটো সম্মেলনের প্রাক্কালে কিয়েভে রাশিয়ার দ্বিতীয় দফা হামলায় নিহত ৯

মোনাকোতে পার্সেল বোমা হামলা—ইউক্রেনীয় নারীকে খুঁজছে ইন্টারপোল