হোম > বিশ্ব > ইউরোপ

মাকিভকায় ইউক্রেনের হামলায় ৬৩ সেনা নিহত, রাশিয়ার দাবি

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৬৩ সেনা নিহতের কথা জানিয়েছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানায়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল-জাজিরা। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত অংশের মাকিভকা শহরে রুশ সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইউক্রেনীয় বাহিনী ছয়টি ‘হিমার্স’ রকেট ছুড়েছে এবং এর মধ্যে দুটি ভূপাতিত করা হয়েছে। চারটি রকেটের আঘাতে মাকিভকায় সেনাদের অস্থায়ী ব্যারাক ধ্বংস হয়ে গেছে এবং ৬৩ রুশ সেনা নিহত হয়েছে। 

ইউক্রেন এর আগে অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে মাকিভকা শহরে হামলায় প্রায় ৪০০ রুশ সেনা হত্যার দাবি করেছিল। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছিল, থার্টি ফার্স্টের রাতে চালানো হামলায় অন্তত ৩০০ জন আহত এবং প্রায় ৪০০ জন নিহত হয়েছে। 

সে সময় দোনেৎস্কে রুশপন্থী কর্মকর্তারা সেনা হত্যার এই দাবি অতিরঞ্জিত বলে দাবি করেন। অবশেষে সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা নিহতের স্বীকারোক্তি দিয়ে বিবৃতি প্রকাশ করল। 

এদিকে ইউক্রেনেও নতুন বছর শুরু হয়েছে রুশ বাহিনীর হামলার মধ্য দিয়ে। ইংরেজি নববর্ষ উদ্‌যাপন শুরুর আধা ঘণ্টা পরেই বেশ কয়েকবার রাজধানী কিয়েভে হামলা চালানো হয়। তবে প্রাথমিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। এর আগে থার্টি ফার্স্টের দিনেও কিয়েভসহ অন্যান্য শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এদিন হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় মেয়র। 

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি

ভ্যালেন্টাইনস ডে-তেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘প্রেমের সেতু’

চীনে গিয়ে মডেলের সঙ্গে অ্যান্ড্রুর নৈশভোজ—এখানেও এপস্টেইন যোগ