হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন: নিপ্রোর জলে ভেসে যাওয়া মাইন বিপদের কারণ

ডয়চে ভেলে

ইউক্রেনের কাখোভকায় বিস্ফোরণের কারণে বাঁধের একাংশ ভেঙে গেছে। ফলে সেখান দিয়ে নিপ্রো নদীর পানি বাইরে এসে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে দিয়েছে। বৃহস্পতিবার নিপ্রোর পানি আরও তিন ফুট বাড়বে এবং আরও এলাকা ভাসাবে বলে ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

রাশিয়া ও ইউক্রেন অধিকৃত এলাকায় ৪২ হাজার মানুষ বন্যার কবলে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, বিপুলসংখ্যক মানুষের কাছে খাওয়ার পানি নেই। তাই রেডক্রসের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো ত্রাণের জন্য ঝাঁপিয়ে পড়ুক।

আর রেডক্রসের আশঙ্কা, এই এলাকায় প্রচুর মাইন পুঁতে রাখা হয়েছিল। সেগুলো বন্যার জলে ভেসে গেছে। এর ফল ভয়ংকর হতে পারে। সংবাদ সংস্থা এএফপিকে রেডক্রসের কর্মকর্তা এরিক টোলেফসেন বলেছেন, ‘এই মাইনগুলো শুধু খেরসনের বাসিন্দাদের কাছে বিপদের কারণ তাই নয়, বাইরে থেকে যারা সাহায্য করার জন্য আসছেন, তাদের জন্যও বিপদের কারণ।’

এরিক বলেছেন, ‘আগে আমরা জানতাম মাইনগুলো কোথায় আছে। এখন শুধু জানি, নদীর জলে তা নিচের দিকে চলে গেছে।’

ইউক্রেনের সেনার সাদার্ন কমান্ডের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক বলেছেন, ‘রাশিয়া অধিকৃত এলাকা থেকে মাইনগুলো ভেসে গেছে এবং এখন সেগুলো ভাসমান মাইনে পরিণত হয়েছে। এই মাইনগুলো ঘোর বিপদের কারণ।’

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নিপ্রোর জলে ৩০টি শহর ও গ্রাম ভেসেছে। এর মধ্যে ২০টি শহর ও গ্রাম ইউক্রেনের অধিকারে আছে, বাকি ১০টি রাশিয়ার অধিকারে। ইউক্রেনের এলাকায় ১৭ হাজার ও রাশিয়ার এলাকায় ২৫ হাজার মানুষের সাহায্য দরকার। খেরসন শহরে দুই হাজার বাড়ি জলের তলায় চলে গেছে।

কারা এই বিস্ফোরণের পেছনে তা এখনো জানা যায়নি। ইউক্রেন বলছে, রাশিয়া এই কাজ করেছে। আর রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের সেনাই বিস্ফোরণের পেছনে আছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলার সময় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ‘এই কাজ বর্বরোচিত।’

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি

ভ্যালেন্টাইনস ডে-তেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘প্রেমের সেতু’

চীনে গিয়ে মডেলের সঙ্গে অ্যান্ড্রুর নৈশভোজ—এখানেও এপস্টেইন যোগ