হোম > বিশ্ব > ইউরোপ

পোল্যান্ডেরও পারমাণবিক অস্ত্র থাকা উচিত: প্রেসিডেন্ট নওরোকি

আজকের পত্রিকা ডেস্ক­

ক্যারোল নওরোকি। ছবি: এএফপি

রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে পোল্যান্ডের নিজের পারমাণবিক অস্ত্র উন্নয়নের বিষয়টি ভাবা উচিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ক্যারোল নওরোকি। তিনি স্থানীয় টেলিভিশন চ্যানেল পোলস্যাট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। খবর ব্লুমবার্গের।

নওরোকি বলেন, ‘পোল্যান্ড কোনো পারমাণবিক প্রকল্পে যোগ দিক, আমি তার বড় সমর্থক।’ তবে তিনি স্পষ্ট করে বলেন, পোল্যান্ড কবে বা আদৌ নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরির কাজ শুরু করবে কি না, তা তিনি এখন বলতে পারছেন না। তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি দেশ, যা সরাসরি একটি সশস্ত্র সংঘাতের সীমান্তে অবস্থান করছে। পোল্যান্ডের প্রতি আগ্রাসী ও সাম্রাজ্যবাদী রুশ ফেডারেশনের মনোভাব আমরা জানি।’

নওরোকির এই মন্তব্যের আগে জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিখ ম্যার্ৎজ মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বলেন, ইউরোপীয় পারমাণবিক প্রতিরক্ষা নিয়ে তিনি ফ্রান্সের সঙ্গে আলোচনা করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অস্থিরতার মধ্যে তিনি আটলান্টিক-পার সম্পর্ক পুনর্গঠনের আহ্বান জানান।

পোলস্যাট নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নওরোকি বলেন, আন্তর্জাতিক সব বিধি–নিষেধের প্রতি সম্মান রেখে পোল্যান্ডের নিজস্ব পারমাণবিক সক্ষমতা গড়ে তোলার পথে এগোনো উচিত। তবে, ওয়ারশ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ। যুক্তরাষ্ট্র পোল্যান্ডকে এ পথে যেতে অনুমতি দেবে কি না—এ প্রশ্নে নওরোকি বলেন, ‘আমি তা জানি না। কিন্তু আমাদের এমন পথে এগোতে হবে, যাতে আমরা কাজ শুরু করতে পারি।’

এর আগে, ২০২৫ সালে ওয়ারশ ফ্রান্সের সঙ্গে একটি চুক্তি সই করে। পোলিশ প্রধানমন্ত্রী দোনাল্দ তুস্ক বলেন, এই চুক্তির ফলে ফরাসি পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সুরক্ষা পোল্যান্ড ভাগাভাগি করতে পারার সম্ভাবনা তৈরি হবে।

গত সেপ্টেম্বর রাশিয়া পাশের দেশ ইউক্রেনে বিমান হামলা চালানোর সময় ২০ টির বেশি ড্রোন পোল্যান্ডের আকাশসীমা অতিক্রম করে। পোল্যান্ড তার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের এসএএফই প্রতিরক্ষা ঋণ কর্মসূচির সবচেয়ে বড় সুবিধাভোগী দেশও পোল্যান্ড। নওরোকি বলেন, পোল্যান্ডে এসএএফই তহবিলের ব্যবহারের প্রক্রিয়া সহজ করতে যে খসড়া আইন আনা হতে পারে, তা তিনি আইনে স্বাক্ষর করবেন কি না—এ বিষয়ে এখনই কিছু বলা খুব তাড়াতাড়ি হবে।

২০০০ কর্মী ছাঁটাই করবে বিবিসি, বছরে ব্যয় কমাবে প্রায় ৬৮ কোটি ডলার

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

যুক্তরাজ্যে সুদানের অভিবাসীর ছুরিকাঘাত থেকে বিক্ষোভ-সহিংসতা

পুতিনকে চিঠি দিয়ে জেলেনস্কির মুখোমুখি বসার প্রস্তাবকে কীভাবে নিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া

প্রতিদিনই অগ্রসর হচ্ছে রুশ বাহিনী, ইউক্রেনকে আপসের আহ্বান পুতিনের

পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি বৈঠকের প্রস্তাবসহ আর কী আছে এতে

নিরাপত্তা পরিষদে ‘তিক্ত পরাজয়’ জার্মানির, দায় চাপাল রাশিয়ার কাঁধে

ডেনমার্কের মন্ত্রিসভায় প্রথমবারের মতো নারীরাই সংখ্যাগরিষ্ঠ

ইউক্রেনজুড়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা, নিহত অন্তত ৯

রুশ তেলবাহী আরও এক ট্যাংকার জব্দ করল ফ্রান্স