হোম > বিশ্ব > ইউরোপ

নিজের মহাকাশযানে সফল ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরলেন রিচার্ড ব্র্যানসন

ব্রিটিশ বিলিয়নিয়ার ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসনকে নিয়ে ভার্জিন গ্যালাকটিক নামের একটি যান মহাকাশের দ্বারপ্রান্তে ভ্রমণের পর নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় মহাকাশযানটি অবতরণ করে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ যাত্রায় মহাকাশযানটি ঘণ্টায় তিন হাজার কিলোমিটারের বেশি গতিতে ওড়ে।

এ সময় কয়েক মিনিট ধরে রকেটের ছয় যাত্রী ভর শূন্যতার অভিজ্ঞতা অর্জন করেন। 

ব্র্যানসন জানিয়েছেন, এই পরীক্ষামূলক ফ্লাইটের ভেতর দিয়ে মহাকাশে পর্যটনের নতুন এক যুগের সূচনা হবে।

তবে মহাশূন্যে যাঁরা বেড়াতে যেতে চাইবেন, তাঁদের বেশ বিত্তশালী হতে হবে। মহাশূন্যে কয়েক মিনিটের অভিজ্ঞতার জন্য প্রতিটি টিকিটের ব্যয় পড়বে আড়াই লাখ ডলার।

রিচার্ড ব্র্যানসনের মতোই আরেকজন বিলিয়নিয়ার উদ্যোক্তা অ্যামাজনের মালিক জেফ বেজোসও এ মাসের শেষের দিকে তাঁর কোম্পানির তৈরি রকেটে চড়ে মহাশূন্যে ভ্রমণে যাবেন বলে কথা রয়েছে।

তবে মহাশূন্যে অভিযানের এ পথটি রিচার্ড ব্র্যানসনের জন্য সহজ ছিল না।

তিনি ২০০৪ সাল থেকে মহাশূন্যে বাণিজ্যিক ভ্রমণ চালু করার প্রচেষ্টা চালিয়ে আসছেন।

কথা ছিল ২০০৭ সালেই এই ভ্রমণ চালু হবে, কিন্তু রকেটে প্রাণঘাতী এক বিস্ফোরণের পর উদ্যোগটি মাঝপথে থেমে যায়। 

এ নিয়ে বিবিসিকে ব্র্যানসন বলেন, ‘ছেলেবেলা থেকেই মহাকাশ ভ্রমণের শখ ছিল আমার। আশা করছি আগামী ১০০ বছরের মধ্যে লাখ লাখ মানুষ মহাশূন্যে সফর করতে পারবেন।’

কিলার রোবটদের রণক্ষেত্র হয়ে উঠছে ইউক্রেন

ইরানের ড্রোন মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা দেবে ইউক্রেন: জেলেনস্কি

বিপুল অর্থ ও সোনার বার জব্দ, হাঙ্গেরি থেকে বহিষ্কার ইউক্রেনের ৭ ব্যাংককর্মী

ইরানের হামলার পর ব্রিটিশ ঘাঁটি হটানোর দাবিতে সাইপ্রাসে বিক্ষোভ

ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে ট্রাম্পকে স্টারমারের পরামর্শ

তৃতীয় বিশ্বযুদ্ধ, পুতিনের পতন—২০২৬ নিয়ে আর কী বলেছিলেন বাবা ভাঙ্গা

সাইপ্রাস রক্ষায় নৌবহর পাঠাচ্ছে ইউরোপের দেশগুলো

ক্ষেপণাস্ত্রহীন অবস্থায় টানা ৩ সপ্তাহ লড়েছে ইউক্রেনের এফ–১৬ যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না স্পেন—উপ-প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ