হোম > বিশ্ব > ইউরোপ

জেলেনস্কির ওপর হামলার পরিকল্পনার অভিযোগে ইউক্রেনীয় নারী আটক 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর রুশ হামলার পরিকল্পনায় সহযোগীতার অভিযোগে এক ইউক্রেনীয় নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা পরিষেবা এসবিইউ। ইউক্রেনের বন্যাকবলিত অঞ্চল পরিদর্শনের সময় তথ্যদাতা ওই নারীকে আটক করা হয়। আজ সোমবার এসবিইউর বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

এসবিইউ জানিয়েছে, আটক হওয়া নারী ইউক্রেনের দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলে জেলেনস্কির সফরের ভ্রমণসূচি খুঁজে বের করতে গোয়েন্দাগিরি করছিলেন। সংস্থাটি ওই নারীকে আটকের একটি ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে, মুখোশধারী কর্মকর্তারা একটি রান্নাঘরে নারীকে আটক করেছেন। তবে ওই নারীর চেহারা ঝাপসা করে দেওয়া হয়েছে। 

সেই সঙ্গে সামরিক কার্যকলাপ সম্পর্কে মুঠোফোনের কিছু বার্তা এবং হাতে লেখা নোটও প্রকাশ করা হয়েছে।

এসবিইউ বলেছে, ইউক্রেন সময়ের আগেই চক্রান্ত সম্পর্কে সচেতন ছিল এবং জেলেনস্কির সফরের সময় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। 

অভিযোগে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি রাশিয়াকে ‘মাইকোলাইভ অঞ্চলে ব্যাপক বিমান হামলার’ প্রস্তুতি নিতে সহায়তা করেছে। তিনি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং গোলাবারুদসহ গুদামগুলোর অবস্থানের তথ্য খুঁজছিলেন।

সেই সঙ্গে বিভিন্ন জায়গার ছবি তুলেছেন এবং ব্যক্তিগতভাবে এলাকার পরিচিতদের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করেছেন।

এসবিইউর মতে, রাশিয়ার গোপন পরিষেবাগুলোতে গোয়েন্দা তথ্য দেওয়ার চেষ্টা করার সময় কর্মকর্তারা ওই নারীকে হাতেনাতে ধরে ফেলেন।

অভিযুক্ত নারী মাইকোলাইভ অঞ্চলের দক্ষিণাঞ্চলীয় ওচাকিভ শহরে থাকতেন এবং আগে সেখানে সামরিক ঘাঁটিতে একটি দোকানে কাজ করতেন বলে জানা গেছে। তাকে অস্ত্র ও সেনাদের গতিবিধি সম্পর্কে তথ্যের অননুমোদিত প্রচারের অভিযোগের মুখোমুখি করা হতে পারে।

দোষী সাব্যস্ত হলে তাকে ১২ বছর পর্যন্ত কারাবাস করতে হতে পারে। মস্কোর সামরিক বাহিনীকে তথ্য দেওয়ার জন্য ইউক্রেন নিয়মিত স্থানীয় বাসিন্দাদের অভিযুক্ত করে। 

জেলেনস্কি সোমবার টেলিগ্রামে বলেছেন, এসবিইউর প্রধান তাকে ‘বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে লড়াই’ সম্পর্কে হালনাগাদ তথ্য দিয়েছেন। কাখোভকা বাঁধ ভাঙার কারণে সৃষ্ট বন্যা সেখানে আঘাত হানার পর জুনে এবং গোলাবর্ষণের পর জুলাইতে জেলেনস্কি মাইকোলাইভ অঞ্চল পরিদর্শন করেছিলেন।

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি

ভ্যালেন্টাইনস ডে-তেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘প্রেমের সেতু’

চীনে গিয়ে মডেলের সঙ্গে অ্যান্ড্রুর নৈশভোজ—এখানেও এপস্টেইন যোগ