হোম > বিশ্ব > ইউরোপ

কোভিড-কোয়ারেন্টিন হোটেল থেকে পালাল দম্পতি, পরে আটক

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে সংক্রমণ বাড়ছে লাফিয়ে। ইউরোপের দেশ নেদারল্যান্ডসে করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ। করোনা ঠেকাতে তৎপর হয়ে উঠেছে দেশটি। এরই মধ্যে কোভিড-কোয়ারেন্টিন হোটেল থেকে পালানো এক দম্পতিকে আটক করেছে দেশটির পুলিশ। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় আমস্টারডামের স্কিফল বিমানবন্দরে বিমানের ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ আগেই তাদের আটক করা হয়। আটক দম্পতির নাম প্রকাশ করা হয়নি। তাদেরকে দেশটির স্বাস্থ্য সেবা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। 

প্রসঙ্গত, গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে আসা দুটি ফ্লাইটে করে আমস্টারডামে পৌঁছানো যাত্রীদের মধ্যে ৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এরমধ্যে ১৩ জনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন ধরা পড়ে। আটক দম্পতি ওই যাত্রীদের মধ্যে ছিলেন কিনা তা জানা যায়নি। 

ডি টেলিগ্রাফ পত্রিকা বলছে, ডাচ কোয়ারেন্টাইন নিয়ম লঙ্ঘনের জন্য ওই দম্পতি বিচারের মুখোমুখি হতে পারেন। 

উল্লেখ্য, প্রতিদিন দেশটিতে ২২ হাজারের মতো নতুন রোগী শনাক্ত হচ্ছে। হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা শয্যার ঘাটতি রয়েছে, অপারেশন বাতিল করা হচ্ছে। প্রতি সপ্তাহে শত শত মানুষ কোভিডে মারা যাচ্ছে। এর মাঝে নতুন ধরনের শঙ্কায় কর্তৃপক্ষ দেশের হাসপাতালগুলোকেও বাড়তি প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে।

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি

ভ্যালেন্টাইনস ডে-তেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘প্রেমের সেতু’