হোম > বিশ্ব > ইউরোপ

লন্ডনের হিথরো বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ

যুক্তরাজ্যের লন্ডনে হিথরো বিমানবন্দরে ভার্জিন আটলান্টিক জেট ও ব্রিটিশ এয়ারওয়েজের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবার এ সংঘর্ষে উড়োজাহাজ দুটির পাখা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 

হিথরো যুক্তরাজ্যের ব্যস্ততম বিমানবন্দর। ‍এই সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বিমানবন্দরের কার্যক্রমে কোনো ব্যাঘাতের খবর পাওয়া যায়নি। 

ব্রিটিশ এয়ারওয়েজ এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের প্রকৌশল দল উড়োজাহাজগুলো পরীক্ষা করছে এবং যাত্রীদের ওপর এ ঘটনার প্রভাব সীমিত করতে একটি বিকল্প বিমান সরবরাহ করেছি।’ 

ভার্জিন আটলান্টিক বলেছে, এর যাত্রীশূন্য বোয়িং ৭৮৭–৯ বিমানটি ফ্লাইট শেষ করে এয়ারফিল্ডের অন্য অংশে নিয়ে যাওয়ার সময় তৃতীয় টার্মিনালে এ ঘটনাটি ঘটে। 

ভার্জিন আটলান্টিকের মুখপাত্রকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ‘আমরা একটি পূর্ণ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছি এবং আমাদের প্রকৌশল দল উড়োজাহাজটি পরীক্ষা করছে। উড়োজাহাজটি আপাতত পরিষেবার আওতার বাইরে রাখা হয়েছে।’ 

হিথরো জানায়, এ ঘটনায় জরুরি সেবা ও দুই এয়ারলাইনসের সঙ্গে কাজ করছে তারা।

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি

ভ্যালেন্টাইনস ডে-তেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘প্রেমের সেতু’

চীনে গিয়ে মডেলের সঙ্গে অ্যান্ড্রুর নৈশভোজ—এখানেও এপস্টেইন যোগ