হোম > বিশ্ব > ইউরোপ

নতুন বছরের উৎসবের মধ্যে রাশিয়ায় হাজারো অভিবাসী আটক 

নতুন বছরের উৎসবের মধ্যে রাশিয়ায় হাজারো অভিবাসী আটক হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজনকে দেশে পাঠানো হচ্ছে। গতকাল সোমবার রাশিয়ার সংবাদমাধ্যম অভিবাসীদের আটকের বিষয়টি নিশ্চিত করে।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা রিয়ার প্রতিবেদন অনুসারে, নতুন বছর শুরুর আগের দিন সন্ধ্যায় সেন্ট পিটার্সবার্গে অপরাধ প্রতিরোধে পুলিশের অভিযানে প্রায় ৩ হাজার অভিবাসীকে আটক করা হয়। 

এক আইন প্রয়োগকারী সংস্থাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ৬০০ জনেরও বেশি অভিবাসী অভিবাসন আইনের লঙ্ঘন করে রাশিয়ায় রয়েছেন। শতাধিক অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। 

রাশিয়ার অনলাইন সংবাদমাধ্যম সোতার প্রতিবেদন অনুসারে, মস্কোতে আটক করা অভিবাসীদের মধ্যে সান্তা ক্লজের বেশে থাকা তাজিকিস্তানের এক ব্যক্তিও ছিলেন।

রাশিয়ার মধ্য–পশ্চিমের শহর চেলিয়াবিনস্কে অবস্থিত রাশিয়ার শীর্ষ তদন্তকারী সংস্থা দ্য ইনভেস্টিগেটিভ কমিটি বলছে, রাশিয়ার সৈন্য ও তাঁদের স্ত্রীদের বিরুদ্ধে ‘গুন্ডামি’ করার জন্য তিন অভিবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

দ্য কমিটি বলছে, রাশিয়ার ইউরাল পার্বত্য অঞ্চলের স্ভের্দলোভস্ক ও মস্কোতে অবৈধ অভিবাসী কর্মকাণ্ডের তদন্ত করতে অভিযান চালানো হচ্ছে। মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান ও আর্মেনিয়া থেকে অনেক অভিবাসী কাজের খোঁজে রাশিয়া আসে। 

গত ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়াতে এক কোটিরও বেশি অভিবাসী শ্রমিক আছে। বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘অভিবাসীদের সমস্যা কোনো সহজ বিষয় নয়।’

ডেনমার্কের মন্ত্রিসভায় প্রথমবারের মতো নারীরাই সংখ্যাগরিষ্ঠ

ইউক্রেনজুড়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা, নিহত অন্তত ৯

রুশ তেলবাহী আরও এক ট্যাংকার জব্দ করল ফ্রান্স

মা যখন জানলেন তাঁর কিশোরী কন্যার বয়ফ্রেন্ড দণ্ডপ্রাপ্ত শিশু যৌন অপরাধী

রোমানিয়ায় আঘাত হানল রাশিয়ার ড্রোন, ক্ষুব্ধ ন্যাটো

নারী রোগীর সঙ্গে যেভাবে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এক বিশেষজ্ঞ চিকিৎসক

কিয়েভে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে রাশিয়া, বিদেশিদের সরে যেতে বলল

বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, দুই শিশুসহ নিহত অন্তত ৪

পাল্টাপাল্টি হামলায় রাশিয়া ও ইউক্রেনে নিহত ৮, রুশ বন্দরে ন্যাটোর তৈরি মাইন উদ্ধার

ইউক্রেনে আঘাত হানা রুশ ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ কতটা বিধ্বংসী