রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। চার বছর ধরে চলা যুদ্ধের মধ্যে এটিকে কিয়েভের ওপর সবচেয়ে বড় হামলাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, হামলায় অন্তত চারজন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন। বহু আবাসিক ভবন, স্কুল ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় রাশিয়া ‘ওরেশনিক’ (Oreshnik) নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে বলে জানা গেছে।
‘ওরেশনিক’ শব্দের অর্থ ‘হ্যাজেল গাছ’। এটি মধ্যপাল্লার একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ২০২৪ সালের নভেম্বরে প্রথমবার ইউক্রেনের বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল রাশিয়া। এরপর সীমিত পরিসরে আরও কয়েকবার এর ব্যবহার দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে, ওরেশনিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি একাধিক ওয়ারহেড বহন করতে পারে, যা একই সঙ্গে ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সাধারণত এই ধরনের প্রযুক্তি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে (আইসিবিএম) দেখা যায়।
রয়টার্স জানিয়েছে, ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি মূলত রাশিয়ার আরএস-২৬ রুবেজ প্রকল্পের ওপর ভিত্তি করে তৈরি। এটি পারমাণবিক ও প্রচলিত—দুই ধরনের ওয়ারহেড বহনে সক্ষম। তবে সাম্প্রতিক হামলায় পারমাণবিক ওয়ারহেড ব্যবহারের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ইউক্রেনের তথ্য অনুযায়ী, ওরেশনিক ঘণ্টায় প্রায় ১৩ হাজার কিলোমিটার গতিতে উড়তে পারে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করা প্রায় অসম্ভব এবং প্রচলিত ওয়ারহেড দিয়েও এটি পারমাণবিক অস্ত্রের মতো ধ্বংসক্ষমতা সৃষ্টি করতে পারে। যদিও পশ্চিমা বিশ্লেষকদের অনেকে এই দাবিকে অতিরঞ্জিত বলে মনে করেন।
বিশ্লেষকদের ধারণা, রাশিয়া এখনো সীমিত সংখ্যক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের মালিক। তাই এটি খুব বেছে বেছে ব্যবহার করা হচ্ছে। এর আগের হামলাগুলোতে প্রকৃত বিস্ফোরক ওয়ারহেডের বদলে ডামি বা নিষ্ক্রিয় ওয়ারহেড ব্যবহার করা হয়েছিল বলে ইউক্রেনীয় সূত্র জানিয়েছে। এতে বড় ধরনের ধ্বংসযজ্ঞ না ঘটলেও মূল উদ্দেশ্য ছিল শক্তি প্রদর্শন ও পশ্চিমা দেশগুলোকে সতর্ক বার্তা দেওয়া। বিশেষ করে ইউক্রেনকে সহায়তা দেওয়া ইউরোপীয় দেশগুলোর প্রতি এটি এক ধরনের কৌশলগত হুমকি বলেও মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) একটি বিবৃতির মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে। তবে রয়টার্স স্বাধীনভাবে বিএলএ-এর বিবৃতি যাচাই করেনি। পাকিস্তান সরকারের পক্ষ থেকেও এ ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কবার্তার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত একজন নিহত এবং এক কিশোরসহ কমপক্ষে ২১ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
৭ ঘণ্টা আগে
ইউরোপজুড়ে সিফিলিস ও গনোরিয়ার মতো যৌনবাহিত রোগের (এসটিআই) সংক্রমণ রেকর্ড মাত্রায় পৌঁছেছে। ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের (ইসিডিসি) প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত এক দশকের বেশি সময়ের মধ্যে এই দুই রোগের সংক্রমণ এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে একটি বড় ধরনের চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত’ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাত অবসান এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ পুনরায় উন্মুক্ত করার বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত থাকছে।
৯ ঘণ্টা আগে