হোম > বিশ্ব > ইউরোপ

ক্যানসারের টিকা আবিষ্কারের দ্বারপ্রান্তে রাশিয়া: পুতিন

ক্যানসারের টিকা আবিষ্কারের দ্বারপ্রান্তে রাশিয়ার বিজ্ঞানীরা। গতকাল বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, তাঁর দেশের বিজ্ঞানীরা ক্যানসারের টিকা আবিষ্কারের খুবই কাছাকাছি এবং শিগগিরই তা সাধারণ ব্যবহারের জন্য বাজারে চলে আসবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

রাশিয়ার একটি টেলিভিশনে সম্প্রচারিত মস্কো ফোরাম অন ফিউচার টেকনোলজিতে দেওয়া এক ভাষণে পুতিন বলেছেন, ‘আমরা ক্যানসারের টিকা ও নতুন প্রজন্মের ইমিউনোমড্যুলেটরি ড্রাগ আবিষ্কারের খুবই কাছে। আমি আশাবাদী যে, এগুলো খুব শিগগিরই কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে এবং ব্যক্তিগত পর্যায়ের চিকিৎসার জন্য বাজারে চলে আসবে।’

তবে পুতিন নির্দিষ্ট করে বলেননি কোন ধরনে ক্যানসার টিকা আবিষ্কার করতে যাচ্ছে তাঁর দেশ। রাশিয়া ছাড়াও আরও বেশ কয়েকটি দেশ ক্যানসারের চিকিৎসায় টিকা আবিষ্কারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গত বছরেই ব্রিটিশ সরকার জার্মান প্রতিষ্ঠান বায়োনটেকের সঙ্গে চুক্তি করেছে মানব দেহে ক্যানসারের টিকা পরীক্ষামূলক প্রয়োগের লক্ষ্যে। দেশটির ২০৩০ সালের মধ্যে অন্তত ১০ হাজার রোগীকে ক্যানসারের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। 

মার্কিন দুই ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান মডার্না ও মার্কও ক্যানসারের টিকা আবিষ্কারের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠান দুটি মেলানোমা তাকে এক প্রাণঘাতী ত্বকের ক্যানসারের চিকিৎসার জন্য টিকা আবিষ্কার করেছে। এরই মধ্যে প্রতিষ্ঠান দুটি এই টিকার পরীক্ষামূলক ব্যবহার করেছে বিগত সাড়ে তিন বছর। 
 
মানুষের শরীরের জরায়ু ক্যানসারসহ নানা ধরনের ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) বিরুদ্ধে কাজ করার জন্য এখন পর্যন্ত বাজারে ৬টি প্রতিষ্ঠিত ভ্যাকসিন পাওয়া যায়। এ ছাড়া যকৃৎ ক্যানসার সৃষ্টিকারী হেপাটাইটিস-বির ও টিকা পাওয়া যায়। 
 
এর আগে, করোনা মহামারির সময় রাশিয়ার বিজ্ঞানীরা নিজস্ব স্পুৎনিক-৫ নামে একটি টিকা আবিষ্কার করেছিলেন। সেই টিকা বিশ্বের বেশ কয়েকটি দেশে বিক্রিও হয়েছিল। পুতিন নিজে এই টিকা গ্রহণের কথা জানালেও দেশটিতে জনমনে এই টিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল।

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি

ভ্যালেন্টাইনস ডে-তেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘প্রেমের সেতু’