হোম > বিশ্ব > চীন

চীনে বন্যায় আরও ১৪ জনের প্রাণহানি

টাইফুন ডোকসুরির প্রভাবে সৃষ্ট বন্যায় চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শুলান শহরে গত কয়েক দিনে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া বন্যায় দেশটির রাজধানী বেইজিং ও হেবেই প্রদেশে গত সপ্তাহে আরও ২০ জনের বেশি মানুষের প্রাণ গেছে। আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে দক্ষিণ ফুজিয়ান প্রদেশে টাইফুন আঘাত হানার পর থেকে উত্তর-পূর্ব চীন, বেইজিং এবং হেবেই প্রদেশে ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে। 

এর ফলে উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের শুলানে ১৪ জনের মৃত্যু হয়েছে। আর গত সপ্তাহে বেইজিং ও হেবেইয়ে ২০ জনেরও বেশি মারা গেছেন। দেশটির কর্তৃপক্ষ বন্যার ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সামগ্রিক তথ্য এখনো জানাতে পারেনি। 

গতকাল রোববার গভীর রাতে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় ৫ লাখ ৮৭ হাজার বাসিন্দার শহর শুলানের একজন ভাইস-মেয়রসহ ১৪ জন মারা গেছেন। এ ছাড়া নিহতদের মধ্যে তিনজন সরকারি কর্মকর্তাও রয়েছেন। 

শুলানে বন্যার পানির নিরাপদ স্তরের নিচে নেমে গেছে এবং বাসিন্দাদের পুনরায় বাড়িঘরে ফেরাতে স্থানীয় প্রশাসন পদক্ষেপ গ্রহণ করছে। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের জন্য জরুরি প্রচেষ্টা শুরু করেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ১৪ হাজার ৩০৫টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

মার্কিন আধিপত্যের বদলে বহু মেরুর বিশ্ব ও ডলার বর্জনের ঘোষণা সি-পুতিনের

তাইওয়ানে ১৪ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র বিক্রি ঠেকাতে কোলবির সফরে বাধা চীনের

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

‘জঙ্গলের আইনে’ ফেরার ঝুঁকিতে বিশ্ব, একতরফা দমননীতির বিরোধিতা সির

গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন: রয়টার্স

ট্রাম্পের পর বেইজিংয়ে পুতিন, পশ্চিমা চাপের মুখেও মস্কোকে বেইজিংয়ের সমর্থনের ইঙ্গিত

পুতিনের বেইজিং সফরে আলোচনায় চীন–রাশিয়া গ্যাস পাইপলাইন

ট্রাম্পের সফরের চার দিনের মাথায় এবার চীন যাচ্ছেন পুতিন

ব্যক্তিগত বাগানে নিয়ে ট্রাম্পের কাছে পুতিনের প্রসঙ্গ তুললেন সি