হোম > বিশ্ব > চীন

চীনের প্রভাব মোকাবিলায় জি৭ এর নতুন পরিকল্পনা

ঢাকা: চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) বিকল্প আরেকটি বৈশ্বিক অবকাঠামো পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি৭। নতুন ওই পরিকল্পনার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামো নির্মাণে সহায়তা করা হবে। যুক্তরাজ্যের কর্নওয়ালে চলমান জি ৭ সম্মেলনে দেশগুলোর নেতারা গতকাল শনিবার এমন একটি সিদ্ধান্তে পৌঁছান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

জি-৭ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র দ্বারা চালিত বিল্ড বেটার ওয়ার্ল্ড পরিকল্পনাটি চীনা প্রকল্পটির বিকল্প হতে পারে।

২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট সি তার লাখো কোটি ডলারের অবকাঠামো প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) ঘোষণা করেন। এটি একটি উন্নয়ন এবং বিনিয়োগ উদ্যোগ যেটা এশিয়া থেকে শুরু করে ইউরোপ ছাড়িয়ে আরও বহুদূর পর্যন্ত বিস্তৃত। তবে সমালোচকেরা দাবি করছেন, এই প্রকল্পের মাধ্যমে চীন বিভিন্ন দেশের ঋণের বোঝা বাড়াচ্ছে।

গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে জি৭ সম্মেলন শুরু হয়। এর উদ্বোধন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনা মহামারি শুরু হওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের মতো ধনী দেশগুলো একত্রে কোনো বৈঠকে মিলিত হয়েছে।

মাঝরাতে নিরাপদ আশ্রয়ে সরানো হলো তাইওয়ানের প্রেসিডেন্টকে, কিন্তু কেন

বিশ্বকাপের দরকার নেই চীনের, তাদের আছে ‘ভিলেজ সুপার লিগ’

উত্তর কোরিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ, চীনে আটক মার্কিন বিজ্ঞানী

চীনে আঘাত হেনেছে টাইফুন বাভি, নিরাপদ আশ্রয়ে প্রায় ২০ লাখ মানুষ

সক্রিয় ফল্ট লাইনে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ নির্মাণ করছে চীন, বিশেষজ্ঞরা বলছেন ‘টাইম বোমা’

চীনের গুয়াংজিতে বন্যায় নিহত ৩৯, ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’

চীনে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮

বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ

৪৫৫ শিশুর জীবন বাঁচাতে সর্বস্ব দান করলেন চীনা দম্পতি, ঘরে মিলল জরাজীর্ণ আসবাব

দুর্নীতির অভিযোগে সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিল চীন