হোম > বিশ্ব > চীন

উহানের ল্যাব থেকে করোনা ছড়ানোর কথা অস্বীকার করলেন সেখানকার প্রধান বিজ্ঞানী

ঢাকা: ল্যাব থেকে করোনা ছড়ানোর কথা অস্বীকার করলেন উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির প্রধান বিজ্ঞানী ড. শি ঝেংলি। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি বলেন।

ড. শি ঝেংলি নিউ ইয়র্ক টাইমসকে বলেন, আমি জানি না কীভাবে বিশ্ব এমনটি ভাবছে। প্রতিনিয়ত একজন নিরীহ বিজ্ঞানীকে দোষারোপ হচ্ছে। কীভাবে আমি এমন কোনো কিছুর প্রমাণ উপস্থাপন করতে পারি যেখানে কোনো প্রমাণ নেই?

চীনের ল্যাব করোনাভাইরাসের উৎস কিনা তা খতিয়ে দেখতে গত মাসে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

করোনাভাইরাসের বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর থেকে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিকে সন্দেহ করা হচ্ছে।

চীনের সার্স প্রজাতির ভাইরাস বিশেষজ্ঞ শি ঝেংলি। কিছু বিজ্ঞানী দাবি করেছেন, এই বিজ্ঞানী গেইন অব ফাংশন গবেষণার নেতৃত্বে ছিলেন। যেই গবেষণায় ভাইরাসের শক্তি বাড়িয়ে দেওয়া হয় হোস্টের দেহে এর প্রতিক্রিয়া ভালোভাবে বোঝার জন্য।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে শি এবং তাঁর সহকর্মীরা উহানের ল্যাবে করা একটি গবেষণার ওপর প্রতিবেদনে প্রকাশ করে। যেখানে তাঁরা বাদুড় থেকে একাধিক নতুন হাইব্রিড করোনাভাইরাস তৈরি করে। এর মধ্যে কমপক্ষে একটি ছিল মানুষের মধ্যে সংক্রমিত হওয়ার মতো।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন শি। তিনি বলেন, আমার ল্যাব কখনোই গেইন অব ফাংশন গবেষণা করা হয়নি।

৪৫৫ শিশুর জীবন বাঁচাতে সর্বস্ব দান করলেন চীনা দম্পতি, ঘরে মিলল জরাজীর্ণ আসবাব

দুর্নীতির অভিযোগে সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিল চীন

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিরল পরীক্ষা চীনের, প্রতিবেশীদের উদ্বেগ

চীনের আকাশচুম্বী ভবনে বিধ্বস্ত বিমান, পাইলটের আত্মহত্যার প্রবণতা ছিল

দ্বিপক্ষীয় সহযোগিতায় তিস্তা গুরুত্বপূর্ণ প্রকল্প, তৃতীয় পক্ষকে লক্ষ্য নয়: চীন

বেইজিংয়ে ১০৮ তলা ভবনে বিমানের ধাক্কা

‘বিষাক্ত পুরুষ’ সাফ করার বিজ্ঞাপন দিয়ে চীনে ফেঁসে গেল ডেটল

চীনকে নিয়ে তাইওয়ানের শঙ্কা বাড়াচ্ছে আতা ফল

তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের

পশ্চিমাদের মন কেড়েছে চীনের ৪০০ বছরের পুরোনো এক সিরাপ