হোম > বিশ্ব > চীন

তিব্বতে ভূমিকম্প: উদ্ধারকারী দল পাঠিয়েছে বেইজিং

আজকের পত্রিকা ডেস্ক­

গতকাল তিব্বতের বাকেন কাউন্টিতে সাত মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ছবি: এপি

তিব্বতের বাকেন কাউন্টিতে সাত মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর রাষ্ট্রীয় প্রকৌশল উদ্ধারকারী দল পাঠিয়েছে বেইজিং। ৬০ জন উদ্ধারকর্মী ও ২৫টি বিশেষ উদ্ধার সরঞ্জাম নিয়ে দলটি গতকাল বৃহস্পতিবারই সেখানে পৌঁছায়।

প্রসঙ্গত, তিব্বতকে স্বায়ত্তশাসিত সিচাং অঞ্চল হিসেবে উল্লেখ করে বেইজিং।

চীনা সংবাদমাধ্যম সিনহুয়া ও সিএমজির খবরে জানা যায়, গতকাল সাত মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে। আজ শুক্রবার ভোর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ১৬ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর এবং বাকি ৫৪ জন সামান্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

ভূমিকম্পের পর চীনা প্রেসিডেন্ট সি চিন পিং পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, হতাহতের সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য অনুসন্ধান ও উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে হবে। ত্রাণসামগ্রী বরাদ্দের প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে, ক্ষতিগ্রস্ত জনগণকে যথাযথভাবে পুনর্বাসন করতে হবে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করতে হবে এবং জনগণের জীবন ও সম্পত্তি কার্যকরভাবে রক্ষা করতে হবে।

তিব্বতের ভূমিকম্পে নিহত অন্তত ১৮

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জিডিপি, শ্রমবাজার ও আবাসনে স্বস্তিতে চীন

ইন্দোনেশিয়ার খরাসংকট নিরসনে চীনের নলকূপ প্রকল্প

জিনজিয়াংয়ে ক্যাফে খোলায় স্টারবাকসকে উইঘুর নিয়ে খোঁচা, চীনের জবাব

আগামী বছর তাইওয়ান আক্রমণ করবে না চীন—মনে করছে যুক্তরাষ্ট্র

চীনের ৭৭তম বার্ষিকীর প্রাক্কালে নবজাগরণের আহ্বান সির

সবাই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে, শিক্ষায় আমূল সংস্কারের পথে চীন

চীনের তরুণদের নতুন ‘আইডল’ ৫৪ বছরের এক অধ্যাপক

বৈশ্বিক খাদ্যনিরাপত্তায় চীনের প্রযুক্তিনির্ভর কৃষি মডেল