হোম > বিশ্ব > চীন

‘সুনির্দিষ্ট লক্ষ্যে সামরিক অভিযান’ চালানোর ঘোষণা চীনের

চীনের চির বৈরী প্রতিবেশী তাইওয়ানে মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির সফর নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে, স্থানীয় সময় আজ মঙ্গলবার রাত ১১ টার দিকে তাইপেতে পৌঁছান ন্যান্সি পেলোসি। পেলোসির সফরের প্রতিবাদে ‘সুনির্দিষ্ট লক্ষ্যে সামরিক অভিযান’ চালানোর ঘোষণা দিয়েছে চীন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে—দেশটির সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং যেকোনো সময় ‘সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক সামরিক অভিযান’ চালানো হবে।

এদিকে, চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় ছাড়াও দেশটির পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড ঘোষণা দিয়েছে, তাঁরা আজ মঙ্গলবার রাতেই তাইওয়ান প্রণালিতে যৌথ সামরিক অভিযান চালাবে এবং বেশ কিছু প্রচলিত ক্ষেপণাস্ত্রও পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করা হবে। তাইওয়ানের পূর্বের সমুদ্র সীমায় এই মহড়া চালানো হবে বলে জানানো হয়েছে।

এদিকে, পেলোসির তাইওয়ান সফরে চীনের সতর্কবার্তা এবং হুমকির মুখে বসে নেই যুক্তরাষ্ট্রও। দেশটি তাইওয়ানের পাশে ফিলিপাইন সাগরে একটি বিমানবাহী রণতরীসহ চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। আর তাইওয়ান প্রণালির ওপর টহল দিচ্ছেন চীনা যুদ্ধবিমান।

চীন কোনোভাবেই পেলোসির এই সফরকে মানতে পারছে না। পেলোসির এই সফর নিয়ে একাধিকবার কড়া বার্তা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ‘পেলোসি যদি তাইওয়ান সফরে যান, তাহলে চীনের সামরিক বাহিনী অলস বসে থাকবে না।’ তারও আগে, চীনের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলাপকালে তাইওয়ান ইস্যুতে বাইডেনকে হুমকি দিয়ে বলেন, ‘আগুন নিয়ে খেললে পুড়তে হবে।’ 

‘বিষাক্ত পুরুষ’ সাফ করার বিজ্ঞাপন দিয়ে চীনে ফেঁসে গেল ডেটল

চীনকে নিয়ে তাইওয়ানের শঙ্কা বাড়াচ্ছে আতা ফল

তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের

পশ্চিমাদের মন কেড়েছে চীনের ৪০০ বছরের পুরোনো এক সিরাপ

চীন সফরে মিন অং হ্লাইং: মিয়ানমারের সার্বভৌমত্ব রক্ষায় বেইজিংয়ের দৃঢ় সমর্থন

স্নাতক পর্যায়ে ১২ হাজারের বেশি কোর্স বাতিল করেছে চীন, কেন

সন্তান জন্মদানে সক্ষম ‘নারীর সংকট’ ধসিয়ে দিতে পারে চীনের পরাশক্তি হওয়ার স্বপ্ন

ট্রাম্প–পুতিনকে আতিথ্য দেওয়ার পর এবার কিমের সঙ্গে বৈঠকে পিয়ংইয়ং যাচ্ছেন সি

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

মার্কিন আধিপত্যের বদলে বহু মেরুর বিশ্ব ও ডলার বর্জনের ঘোষণা সি-পুতিনের