হোম > বিশ্ব > এশিয়া

তাইওয়ানে পেলোসি, সাগরে মুখোমুখি চীন-যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে তাইওয়ান পৌঁছেছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এক প্রতিবেদনে তাঁর তাইপে পৌঁছার খবর নিশ্চিত করেছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার তাঁকে বহনকারী উড়োজাহাজ তাইপে বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে পেলোসির তাইওয়ান সফর নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বড় ধরনের উত্তেজনা চলছে। পেলোসির তাইওয়ান সফরকে সামনে রেখে তাইওয়ানের পূর্বে ফিলিপাইন সাগরে একটি বিমানবাহী রণতরীসহ চারটি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আর তাইওয়ান প্রণালির ওপর টহল দিচ্ছেন চীনা যুদ্ধবিমান।

চীন কোনোভাবেই পেলোসির এই সফরকে মানতে পারছে না। পেলোসির এই সফর নিয়ে একাধিকবার কড়া বার্তা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ‘পেলোসি যদি তাইওয়ান সফরে যান, তাহলে চীনের সামরিক বাহিনী অলস বসে থাকবে না।’ তারও আগে, চীনের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলাপকালে তাইওয়ান ইস্যুতে বাইডেনকে হুমকি দিয়ে বলেন, ‘আগুন নিয়ে খেললে পুড়তে হবে।’ 

তবে চীনের এসব হুমকি–সতর্কবার্তা উপেক্ষা করে তাইওয়ান সফরে গেলেন পেলোসি। 

এর আগে নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, স্থানীয় সময় আজ মঙ্গলবার রাতে ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে যেতে পারেন। পেলোসি তাঁর এশিয়া সফরে সিঙ্গাপুর পৌঁছান গতকাল সোমবার। আজ মালয়েশিয়া থেকে সরাসরি তাইপের উদ্দেশে যাত্রা করেন পেলোসি।

এর আগে পেলোসিকে বহনকারী একটি উড়োজাহাজ দুদিন আগে হাওয়াই থেকে উড্ডয়ন করেছিল তাইওয়ানের উদ্দেশে। জবাবে চীনা নৌবাহিনী তাইওয়ান প্রণালিতে মুহুর্মুহু গুলি ও রকেট ছোড়ে। পরে পেলোসি তাঁর উড়োজাহাজের গন্তব্য ঘুরিয়ে নেন।

যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স থেকে চীনের দিকে তাইওয়ানের রকেট নিক্ষেপ

২৬ আফগান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের, তালেবান বলছে—নিহতরা বেসামরিক

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান, ভারতের আসিয়ান মহাসড়ক চালুর স্বপ্ন মিয়ানমারের

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত অন্তত ১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, প্রতিবেশী দেশগুলোতে সুনামি সতর্কতা

আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

মিয়ানমারের চীন প্রভাবিত এলাকায় রাশিয়ার টাংস্টেন খনি, নতুন উত্তেজনার আশঙ্কা

‘প্রকৃতিপ্রেমী’ ছেলে জাপানে গিয়ে নিখোঁজ—ফেরত চান মার্কিন মা-বাবা

পাকিস্তান–তুরস্ক সম্পর্ককে সমস্যা হিসেবে দেখা উচিত হবে না ভারতের: ফিদান

এভারেস্টে নিখোঁজ নেপালি শেরপাকে ৬ দিন পর জীবিত উদ্ধার, বাড়িতে চলছিল অন্ত্যেষ্টিক্রিয়া