হোম > বিশ্ব > এশিয়া

শাহবাজ-মোদিকে চিঠি ভারত-পাকিস্তানের ১১৭ বিশিষ্ট ব্যক্তির, সংলাপের আহ্বান

আজকের পত্রিকা ডেস্ক­

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের ১১৭ জন বিশিষ্ট ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে যৌথ চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তাঁরা দুই দেশকে পুনরায় আলোচনা শুরু করতে এবং কূটনৈতিক মাধ্যমগুলো সচল করার আহ্বান জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

নয়াদিল্লিভিত্তিক থিংকট্যাংক সেন্টার ফর পিস অ্যান্ড প্রোগ্রেসের প্রধান এবং এই উদ্যোগের অন্যতম সহযোগী ওপি শাহ এনডিটিভিকে বলেন, দুই প্রতিবেশীর মধ্যকার বর্তমান পরিস্থিতি ‘কোনোভাবেই স্বস্তিদায়ক নয়’ এবং এটি উপমহাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রাকে ক্ষতিগ্রস্ত করছে।

শাহর মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক সম্পর্ক দুই দেশের মানুষের অর্থনৈতিক কল্যাণের জন্য জরুরি। তিনি বলেন, যেকোনো পরিস্থিতি, যা দুই দেশকে সংঘাতের কাছাকাছি নিয়ে যায়, তা মানুষের জীবিকা এবং উন্নয়নের ওপর প্রভাব ফেলে।

চিঠিটিতে মূলত শান্তি ও আলোচনার ওপর জোর দেওয়া হয়েছে। স্বাক্ষরকারীরা এই বিষয়ে গুরুত্ব দিয়েছেন, দুই দেশের মধ্যে ধারাবাহিক যোগাযোগ এই অঞ্চলে আরও বেশি সমৃদ্ধির পরিবেশ তৈরি করতে পারে।

২৬/১১-এর মুম্বাই হামলা, পুলওয়ামা, পেহেলগামসহ পাকিস্তানের সঙ্গে জড়িত বারবার ঘটে যাওয়া সন্ত্রাসী হামলাগুলো সম্পর্কে জানতে চাওয়া হলে শাহ বলেন, আলোচনা ও পর্যালোচনার ওপর তাঁর আস্থা রয়েছে। তিনি দৃঢ়ভাবে বলেন, আলোচনা চালিয়ে যাওয়া উচিত এবং সন্ত্রাসবাদ ও নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের বিষয়সহ সব সমস্যা কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে আলোচনা করা উচিত।

শাহ বলেন, দুই দেশের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকা উচিত নয় এবং একাধিক স্তরে ধারাবাহিক আলোচনা হওয়া প্রয়োজন। তাঁর মতে, নিয়মিত যোগাযোগ দুই পক্ষকেই একে অপরের উদ্বেগ এবং সীমাবদ্ধতাগুলো আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে।

‘অপারেশন সিঁদুরের’ পর ভারতের কঠোর অবস্থান এবং ভবিষ্যৎ হামলার বিরুদ্ধে বারবার দেওয়া সতর্কবার্তা-সম্পর্কিত প্রশ্নের জবাবে শাহ বলেন, আলোচনা এখনো গুরুত্বপূর্ণ এবং আলোচনার মাধ্যমেই দুই দেশের মধ্যকার কঠিন সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। তিনি আরও বলেন, ভারত ও পাকিস্তানের বহু মানুষ শান্তির প্রচেষ্টাকে সমর্থন করেন এবং তাঁরা কোনো সংঘাত চান না। সম্পর্কোন্নয়নের এই আবেদনে আরও হাজার হাজার মানুষ সমর্থন জানাতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

মিয়ানমারের জান্তার অভ্যুত্থান-পরবর্তী ৫ বছরে গৃহযুদ্ধে নিহত ১ লাখের বেশি

৪০ বছরের মধ্যে রেকর্ড পতনের মুখে জাপানি ইয়েন

গৃহযুদ্ধ: মিয়ানমারে স্কুলবঞ্চিত ৬৩ লাখ শিশু

থাইল্যান্ডে স্যুটকেসে মিলল কিশোরীর মরদেহ, অস্ট্রেলীয় গ্রেপ্তার

রহস্যজনকভাবে নিখোঁজ এমএইচ-৩৭০ বিমানের অনুসন্ধান আরও এক বছর বাড়ল

কিম জং-উনের মায়ের অতীত কেন গোপন রাখা হয়

দক্ষিণ-পূর্ব এশিয়ায় অনলাইন প্রতারণা চক্রের নতুন ঘাঁটি এখন শ্রীলঙ্কা

আফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প, কাঁপল পাকিস্তান-ভারতও

‘ড্রোন যোদ্ধা’ বানাতে ৫ লাখ সেনাসদস্যকে প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

রাখাইনে ঢুকতে আক্রমণ জোরদার জান্তা বাহিনীর, তীব্র লড়াই আরাকান আর্মির