হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানের অর্থনৈতিক বিপর্যয় এড়ানোর অঙ্গীকার জি-২০ নেতাদের

আফগানিস্তানের অর্থনৈতিক বিপর্যয় এড়ানোর অঙ্গীকার করেছেন গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ নেতারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, আফগানিস্তানকে বিশৃঙ্খলার দিকে যেতে দেওয়া উচিত হবে না। 

তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর মানবিক ও অর্থনৈতিক সংকটের মুখে পড়া আফগানিস্তানকে কীভাবে অর্থনৈতিক ও নিরাপত্তা সহায়তা দেওয়া যায়, তা নিয়ে আলোচনার লক্ষ্যে গতকাল মঙ্গলবার জি-২০ নেতাদের ভার্চুয়াল বৈঠকে তারা এ কথা বলেন। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানকে সহায়তা করতে হবে স্বাধীন আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে এবং এটি সরাসরি তালেবানকে দেওয়হা যাবে না। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের জন্য এ পর্যন্ত সহায়তার যেসব প্রতিশ্রুতি এসেছে, তার বেশির ভাগই জরুরি খাদ্য ও চিকিৎসার জন্য। 

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লাইয়েন আফগানিস্তানের জন্য ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার সহয়াতার ঘোষণা দিয়েছেন, যার একটি অংশ আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়া প্রতিবেশী দেশগুলোও পাবে। 

জার্মানির বিদায়ী চ্যান্সেলর ম্যার্কেলও আফগানিস্তানকে ৬০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আফগানিস্তানের আর্থিক ব্যবস্থা যদি ধসে পড়ে, তাহলে সেটা কারও জন্যই ভালো কিছু বয়ে আনবে না। 

সোশ্যাল মিডিয়ায় ১৬ বছরের কম বয়সীদের পোস্ট ও মন্তব্য নিষিদ্ধ করছে ভিয়েতনাম

ইন্দোনেশিয়ায় শিশু পাচার চক্রের দণ্ড, সিঙ্গাপুরে দত্তক বাবা-মায়েরা বিপাকে

টানা ১৭ হাজার কিলোমিটার উড়ে অস্ট্রেলিয়ায় পৌঁছাল কোয়ান্টাসের নতুন উড়োজাহাজ

ভারত-চীন নিয়ে নিজের তৈরি নিয়ম নিজেই ভাঙছেন নেপালের জেন-জি প্রধানমন্ত্রী

অফিসে শর্টস পরছেন জাপানি পুরুষেরা, পায়ের লোম নিয়ে আপত্তি নারী সহকর্মীদের

ডেঙ্গুতে ৫৬ মৃত্যুর পর মশা মারতে সামরিক ড্রোন মোতায়েন করল শ্রীলঙ্কা

কীভাবে সমুদ্রে বেমালুম হাওয়া হয়ে গেল ৫৩০ রোহিঙ্গা

চীনের বিরুদ্ধে এআই ভিডিওতে ফিলিপিনোদের ‘বানর’ হিসেবে দেখানোর অভিযোগ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণ করবে বাংলাদেশ

মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা, থাকতে পারে বাংলাদেশিও