হোম > বিশ্ব > এশিয়া

পরাজয় মেনে নিলেন দুল্লাস আলাহাপ্পেরুমা

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। আজ বুধবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে তিনি জয়লাভ করেন। রনিল বিক্রমাসিংহের প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাহাপ্পেরুমা পরাজয় মেনে নিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে জনতার দুর্ভোগের কথা শুনবেন বলে আশা প্রকাশ করেন দুল্লাস আলাহাপ্পেরুমা। 

দুল্লাস আলাহাপ্পেরুমা বলেন, ‘আমি সংসদ সদস্যদের সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমি আশা করছি অন্তত এখন আপনারা জনগণের দুর্ভোগের কথা শোনার মানসিকতা গড়ে তুলবেন।’ 

উল্লেখ্য, নজিরবিহীন গণবিক্ষোভের জেরে গত সপ্তাহে শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। পরে সেখান থেকে তিনি সিঙ্গাপুরে আশ্রয় নেন এবং সেখান থেকেই ই-মেইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান। শ্রীলঙ্কা থেকে পালিয়ে যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিযুক্ত করে যান।

ইন্দোনেশিয়ায় গৃহকর্মী সুরক্ষা আইন পাস: পেনশন ও ছুটিসহ যেসব সুবিধা পাবেন তাঁরা

সংলাপে যোগ দিতে ১০০ দিনের সময়সীমা নির্ধারণ মিয়ানমারের জান্তা সরকারের, বিরোধীদের প্রত্যাখ্যান

প্রাণঘাতী অস্ত্র রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিল জাপান

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৩ মিটার উচ্চতার সুনামি সতর্কতা জারি

শ্রীলঙ্কায় ৫১ লাখ রুপির সিগারেট পাচারকালে বাংলাদেশি আটক

সমুদ্রপথে সবচেয়ে বেশি রোহিঙ্গার মৃত্যু ২০২৫ সালে

অস্ট্রেলিয়াকে যুদ্ধজাহাজ সরবরাহ করবে জাপান, ৭ বিলিয়ন ডলারের চুক্তি

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

জ্বালানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

সব রাজনীতিবিদ–কর্মকর্তাদের সম্পদ তদন্ত করবে নেপাল সরকার