হোম > বিশ্ব > এশিয়া

কাবুল বিমানবন্দর লক্ষ্য করে ৫টি রকেট নিক্ষেপ

কাবুল বিমানবন্দর লক্ষ্য করে আজ সোমবার সকালে পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে রকেটগুলো কাবুল বিমানবন্দরে আঘাত হানতে পারেনি। অ্যান্টি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। কারা এই রকেট হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। খবর বিবিসির। 

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রকেট হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সেনা হতাহত হয়নি। 

আফগানিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে। রাজধানী কাবুলের বিভিন্ন জায়গা থেকে রকেটগুলো নিক্ষেপ করা হয়। 

হোয়াইট হাউস জানিয়েছে, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৪০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার আফগানিস্তান থেকে প্রত্যাবাসন কার্যক্রমের শেষ দিন। প্রত্যাবাসন চলাকালীন মঙ্গলবারের মধ্যে ফের হামলা প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এতে প্রাণ হারায় ১৭৫ জন। এরপর ফের গতকাল রোববার কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলার ঘটনা ঘটে। এরপর আফগানিস্তানের রাজধানী কাবুলে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। 

পর্যটকের চাপ সামলাতে ‘প্রস্থান কর’ তিন গুণ করল জাপান

জাপান যেভাবে ‘গুপ্তচরদের স্বর্গরাজ্য’ হয়ে উঠল, ঠেকাতে কী করছে তাকাইচি সরকার

১৪ বছর পর একই পরিবারের আরও দুজনকে হত্যা করল সেই বুনো হাতিটি

জাপানের রাজপরিবারে উত্তরাধিকার সংকট—তবু ‘সম্রাজ্ঞী’ কেন নয়

নেপালের জেন-জি কেন আবার রাস্তায়

ব্যাংককে বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৭ জনের মৃত্যু

ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী স্পিডবোট ডুবে নিহত ১৫

নেপালে সরকারি আমলাদের সম্পদের তদন্ত আটকে দিলেন সুপ্রিম কোর্ট

নতুন ‘ভিসা প্যাকেজ’ চালু করেছে সৌদি আরব

শ্রীলঙ্কার কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২৩, আহত শতাধিক