হোম > বিশ্ব > এশিয়া

তাইওয়ানের আকাশে ফের ৩৯ চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ

তাইওয়ান-চীনের সামরিক উত্তেজনা তুঙ্গে। তাইওয়ানের বিমান প্রতিরক্ষা সীমানা লঙ্ঘন করে আবারও অনুপ্রবেশ করল চীনের ৩৯টি যুদ্ধবিমান। এটি তাইওয়ানের আকাশসীমায় এ যাবৎকালের সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা। তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে  গতকাল শনিবার এমনটি জানানো হয়েছে।

তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার দুই ধাপে চীনের ৩৯টি যুদ্ধবিমান তাইওয়ানের বিমান প্রতিরক্ষা সীমানা লঙ্ঘন করে। এর আগের দিন, অর্থাৎ শুক্রবার ৩৮টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানে অনুপ্রবেশ করেছিল। তখনো দুই ধাপে চীনের যুদ্ধবিমানগুলো তাইওয়ানে প্রবেশ করেছিল। পরে তাইওয়ান মিসাইল দিয়ে চীনা যুদ্ধবিমানকে ধাওয়া দেয়।

শনিবার সাংবাদিকদের তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং চ্যাং বলেন, চীন আঞ্চলিক শান্তি নষ্ট করছে।

চীন তাইওয়ানকে নিজেদের প্রদেশ হিসেবে দাবি করে। এই দাবি শক্তিশালী করতে তাইওয়ানের ওপর রাজনৈতিক ও সামরিক চাপ প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে দেশটি।

কিন্তু একসময়ের সার্বভৌম দেশ তাইওয়ান বরাবরই চীনের এই দাবি অস্বীকার করে।

শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড

নেপালে ছড়িয়ে পড়েছে হিন্দু-মুসলিম সংঘাত: ৪ জেলায় কারফিউ, নিহত ৩

চার দশকে এই প্রথম ১২ কোটির নিচে নামল জাপানের জনসংখ্যা

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৮

থাইল্যান্ডে ৩ ভারতীয়কে অপহরণ–নির্যাতন, গ্রেপ্তারও ৫ ভারতীয়ই

অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার

টানা ২৪ ঘণ্টার বেশি উড়ে রেকর্ড গড়ল অস্ট্রেলিয়ার উড়োজাহাজ

জাপানে ৭.১ মাত্রা ভূমিকম্প: প্রাণহানি অন্তত ১৩, ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে

ভূমিকম্পে বিস্ফোরিত জাপানের শপিং মলে একাধিক ব্যক্তির মৃত্যু