হোম > বিশ্ব > এশিয়া

সিউলে ৮০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত, আটজনের প্রাণহানি

প্রবল বৃষ্টিতে প্লাবিত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ও এর আশপাশের এলাকা। ৮০ বছরের মধ্যে ওই অঞ্চলে এমন বৃষ্টিপাত আর দেখা যায়নি। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় সেখানে প্রাণ হারিয়েছেন ৮ জন। এ ছাড়া নিখোঁজ অন্তত ৬ জন। 

মঙ্গলবার (৯ আগস্ট) দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, গতরাতে সিউলের কিছু অংশ, পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর ইনচিওন এবং জিওংগি প্রদেশে ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। আর সিউলের ডংজাক জেলায় একপর্যায়ে ঘণ্টায় ১৪১ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা ১৯৪২ সালের পর সর্বোচ্চ। 

আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সিউলে পাঁচজন মারা গেছেন এবং চারজন নিখোঁজ রয়েছেন। জিওংগি প্রদেশে মারা গেছেন দুজন এবং নিখোঁজ আরও দুজন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১২ জন। 

রাজধানী সিউলে গৃহহীন হয়ে পড়েছে দেড় শতাধিক পরিবার। স্কুলসহ অন্যান্য সরকারি স্থাপনাগুলোতে আশ্রয় নিয়েছে তারা। 

প্রবল বৃষ্টিতে সিউল, ইনচিওনসহ বিভিন্ন এলাকার রেললাইন বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। ফলে রেলওয়ে ও সাবওয়ের বেশ কয়েকটি শিডিউল স্থগিত করা হয়েছে। 

উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। এ ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের কাজের সময় সমন্বয়ের আহ্বান জানিয়েছেন তিনি। 

বিশ্বের প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ পাচ্ছে নেপাল

টাইফুন চাম্পির আঘাতে তাইওয়ানে নিহত ১, আহত ৫ শতাধিক

জাপানের প্রত্যন্ত গ্রামে যিশুর সমাধি এল কীভাবে: রহস্যময় নথি থেকে লোকবিশ্বাস

পাঁচ বছর পর মায়ের সঙ্গে কথা বললেন অং সান সু চির ছেলে

‘ইচ্ছাকৃত’ গাড়িচাপায় গুরুতর আহত অস্ট্রেলীয় এমপির দুই পা-ই কেটে ফেলতে হয়েছে

রহস্যময় বস্তুটিকে অ্যামেলিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ ভেবে ভুল

দক্ষিণ কোরিয়ায় যৌন নিপীড়নের দায়ে ধর্মীয় নেতার ৩৩ বছরের কারাদণ্ড

কিমের অবকাশকেন্দ্রের কাছে ৫০ মিটার সুইমিংপুলের প্রমোদতরী

মাতারবাড়ি হয়ে ভারতের সেভেন সিস্টার্সকে সমুদ্রপথে যুক্ত করার পরিকল্পনা জাপানের

টোকিওতে গোপন বৈঠকে মিয়ানমার ও যুক্তরাষ্ট্র