হোম > বিশ্ব > এশিয়া

অস্ট্রেলিয়াকে যুদ্ধজাহাজ সরবরাহ করবে জাপান, ৭ বিলিয়ন ডলারের চুক্তি

আজকের পত্রিকা ডেস্ক­

চুক্তিতে সই করেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস ও জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি। ছবি: এএফপি

যুদ্ধজাহাজ সরবরাহে ৭ বিলিয়ন মার্কিন ডলারের একটি ঐতিহাসিক চুক্তিতে সই করেছে অস্ট্রেলিয়া ও জাপান। আজ শনিবার হওয়া ১ হাজার কোটি অস্ট্রেলীয় ডলারের এই চুক্তিতে সই করেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস ও জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি।

২০১৪ সালে সামরিক সরঞ্জাম রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এটিই টোকিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক বিক্রয় চুক্তি।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এক বিবৃতিতে জানান, তিনি এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি একটি সমঝোতা স্মারকে সই করেছেন। এর মাধ্যমে যুদ্ধজাহাজগুলো সফলভাবে সরবরাহে ‘অস্ট্রেলিয়া ও জাপান সরকারের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে’।

জাপান গত আগস্টে সম্পাদিত এই চুক্তির মাধ্যমে নিজের যুদ্ধ-পরবর্তী শান্তিবাদী অবস্থান থেকে সরে এসে যুক্তরাষ্ট্রের বাইরেও শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরির প্রচেষ্টাকে আরও জোরালো করল। মূলত চীনের প্রভাব মোকাবিলায় জাপান এই পদক্ষেপ নিয়েছে।

চুক্তি অনুযায়ী, মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ ২০২৯ সাল থেকে অস্ট্রেলিয়ার নৌবাহিনীকে জাপানে নির্মিত তিনটি উন্নত ‘মোগামি-ক্লাস’ মাল্টি-রোল ফ্রিগেট সরবরাহ করবে। এ ছাড়া আরও আটটি ফ্রিগেট অস্ট্রেলিয়ায় নির্মিত হবে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, মেলবোর্নে এই সই অনুষ্ঠানে কোইজুমি ও মার্লেস ‘জেনারেল পারপাস ফ্রিগেট’-এর চুক্তি সম্পন্ন হওয়াকে স্বাগত জানিয়েছেন এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্লেস জানান, জাপানে নির্মাণ করা হবে এমন প্রথম তিনটি ফ্রিগেটের জন্য চুক্তি সই হয়েছে। এরপর পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের কাছে হেন্ডারসন শিপইয়ার্ডে জাহাজ নির্মাণের কাজ শুরু হবে।

অস্ট্রেলিয়ার পরিকল্পনা অনুযায়ী, সাবমেরিন শনাক্ত করা, শত্রু জাহাজে আঘাত হানা এবং আকাশ প্রতিরক্ষা নিশ্চিতে সক্ষম এই জাহাজগুলো গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ রক্ষায় মোতায়েন করা হবে।

এ ছাড়া ভারত ও প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলীয় প্রবেশপথগুলোতে চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির মুখে নিজেদের নিরাপত্তা নিশ্চিতে এসব যুদ্ধজাহাজ ব্যবহার করবে দেশটি।

আফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প, কাঁপল পাকিস্তান-ভারতও

‘ড্রোন যোদ্ধা’ বানাতে ৫ লাখ সেনাসদস্যকে প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

রাখাইনে ঢুকতে আক্রমণ জোরদার জান্তা বাহিনীর, তীব্র লড়াই আরাকান আর্মির

তাঁর মতো জোরে চিৎকার বিশ্বের আর কেউ করতে পারে না

মিয়ানমারের প্রতারণা কেন্দ্রগুলোতে এখনো ৫ হাজারের বেশি বন্দী

যুদ্ধবাজ রাষ্ট্রে পরিণত হচ্ছে জাপান—কিম জং-উনের সতর্কতা

চীনে মিয়ানমারের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা, অর্থনীতি-নিরাপত্তা-সীমান্ত সুরক্ষায় জোর সির

৫০ বছর পর ভিসা ফি একলাফে ৫ গুণ করল জাপান

২০১১ সালের ভূমিকম্পে পূর্ব দিকে সরে যায় গোটা জাপান

নেপালে মার্কিন সংস্থার তৎপরতায় চীনের উদ্বেগ