হোম > বিশ্ব > এশিয়া

ভারতে ক্রেন ধসে পড়ল শ্রমিকদের ওপর, নিহত ১৬ 

ভারতে একটি মহাসড়কে শ্রমিকদের ওপর ক্রেন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন। ধসে পড়া ক্রেনটির নিচে পাঁচজন চাপা পড়েছেন বলে ধারণা করছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার শাহাপুর এলাকার সরলাম্বি গ্রামে নির্মাণাধীন সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের একটি জায়গায় গতকাল রোববার দিবাগত রাতে ক্রেনটি ধসে পড়ে। 

পুলিশ আরও জানিয়েছে, রোববার দিবাগত রাতের শেষ দিকে শ্রমিকেরা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের কাজ করছিলেন। এ সময় ক্রেনটি ধসে পড়ে ঘটনাস্থলেই মারা যান ১৬ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন এবং পাঁচজন এখনো ক্রেনের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। 

দুজন শ্রমিক ক্রেনটি পরিচালনা করছিলেন। সাধারণত ক্রেনটি বড় বড় গার্ডার কিংবা বড় আকারের বিম সরানোর কাজে ব্যবহৃত হয়। ক্রেনটি পরিচালনার একপর্যায়ে সেটি ভেঙে পড়লে ঘটনাস্থলেই ১৬ জন নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করেন। 

উল্লেখ্য, ৭০১ কিলোমিটার দীর্ঘ সমৃদ্ধি মহামার্গ নামের সড়কটি মুম্বাই-নাগপুর এক্সপ্রেস নামে পরিচিত। মহারাষ্ট্রের রোড ডেভেলপমেন্ট করপোরেশন এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চালাচ্ছে। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের উদ্বোধন করেন।

তাঁর মতো জোরে চিৎকার বিশ্বের আর কেউ করতে পারে না

মিয়ানমারের প্রতারণা কেন্দ্রগুলোতে এখনো ৫ হাজারের বেশি বন্দী

যুদ্ধবাজ রাষ্ট্রে পরিণত হচ্ছে জাপান—কিম জং-উনের সতর্কতা

চীনে মিয়ানমারের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা, অর্থনীতি-নিরাপত্তা-সীমান্ত সুরক্ষায় জোর সির

৫০ বছর পর ভিসা ফি একলাফে ৫ গুণ করল জাপান

২০১১ সালের ভূমিকম্পে পূর্ব দিকে সরে যায় গোটা জাপান

নেপালে মার্কিন সংস্থার তৎপরতায় চীনের উদ্বেগ

যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স থেকে চীনের দিকে তাইওয়ানের রকেট নিক্ষেপ

২৬ আফগান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের, তালেবান বলছে—নিহতরা বেসামরিক

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান, ভারতের আসিয়ান মহাসড়ক চালুর স্বপ্ন মিয়ানমারের