হোম > বিশ্ব > এশিয়া

আর্থিক লেনদেন নিয়ে বিতর্কের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

আজকের পত্রিকা ডেস্ক­

সুদান গুরুং। ছবি: কাঠমান্ডু পোস্ট

আর্থিক লেনদেন নিয়ে বিতর্কের মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং। ব্যবসায়ী দীপক ভট্টের সঙ্গে তাঁর কথিত ব্যবসায়িক যোগসূত্র এবং মানি লন্ডারিং তদন্তের মুখে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন।

মন্ত্রী সুদান গুরুং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর পদত্যাগের কথা জানান। আজ বুধবার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং পদে থাকাকালীন যাতে “স্বার্থের সংঘাত” তৈরি না হয়, সে জন্য আমি আজ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছি।’

সুদান গুরুং তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, শেয়ারবাজারে তাঁর বিনিয়োগ ও অন্যান্য ব্যবসায়িক লেনদেন নিয়ে জনমনে ওঠা প্রশ্নগুলোকে তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন।

গুরুং তাঁর বার্তায় নেপালের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, ‘আমার কাছে পদের চেয়ে নৈতিকতা বড় এবং জন-আস্থার চেয়ে বড় কোনো শক্তি নেই। দেশে চলমান “জেন-জি” আন্দোলন সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহির যে দাবি জানাচ্ছে, তা আমাদের এই বার্তাই দেয় যে নেতৃত্বকে অবশ্যই পরিচ্ছন্ন ও দায়বদ্ধ হতে হবে।’

সুদান গুরুং বলেন, তাঁর ৪৬ জন সহযোদ্ধার রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত এই সরকারের দিকে কেউ আঙুল তুললে তার উত্তর হতে হবে নৈতিকতা।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, ব্যবসায়ী দীপক ভট্টের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে আসার পর থেকেই সুদান গুরুং চাপের মুখে ছিলেন। এর আগে গত সোমবার এক ফেসবুক পোস্টে তিনি বলেছিলেন, ‘গুজব ও সত্য এক জিনিস নয়। আবেগের বশে নয়, বরং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত।’ তিনি দলীয় যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়া এবং তদন্তে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।

বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন বর্তমান সরকারে এটি দ্বিতীয় কোনো মন্ত্রীর পদত্যাগের ঘটনা। এর আগে ৯ এপ্রিল শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তামন্ত্রী দীপক কুমার শাহকে বরখাস্ত করেছিলেন প্রধানমন্ত্রী। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁর নিজ দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সুপারিশে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ক্ষমতার অপব্যবহার করে তাঁর স্ত্রী জুনু শ্রেষ্ঠাকে স্বাস্থ্যবিমা বোর্ডের সদস্যপদে বহাল রেখেছিলেন।

ছবি তুলতে ব্যস্ত পাইলট, দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ক্ষতি ৬ লাখ ডলার

ইন্দোনেশিয়ায় গৃহকর্মী সুরক্ষা আইন পাস: পেনশন, ছুটিসহ যেসব সুবিধা পাবেন তাঁরা

সংলাপে যোগ দিতে ১০০ দিনের সময়সীমা নির্ধারণ মিয়ানমারের জান্তা সরকারের, বিরোধীদের প্রত্যাখ্যান

প্রাণঘাতী অস্ত্র রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিল জাপান

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৩ মিটার উচ্চতার সুনামি সতর্কতা জারি

শ্রীলঙ্কায় ৫১ লাখ রুপির সিগারেট পাচারকালে বাংলাদেশি আটক

সমুদ্রপথে সবচেয়ে বেশি রোহিঙ্গার মৃত্যু ২০২৫ সালে

অস্ট্রেলিয়াকে যুদ্ধজাহাজ সরবরাহ করবে জাপান, ৭ বিলিয়ন ডলারের চুক্তি

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

জ্বালানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের