হোম > বিশ্ব

মেক্সিকোয় সমলিঙ্গদের গণবিয়ে 

মেক্সিকোয় স্থানীয় সময় গত শুক্রবার আয়োজন করা হয়েছিল এক ব্যতিক্রমধর্মী গণবিয়ের। দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে কয়েক শ সমলিঙ্গ যুগলের জন্য গণবিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। করোনা ভাইরাস মহামারির কারণে প্রায় দুই বছর স্থগিত থাকার পর স্থানীয় প্রশাসনের সহায়তায় এই গণবিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের অনুষ্ঠান শেষে প্রাইড প্যারেডে অংশ নেওয়ার কথা ছিল যুগলদের। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গণবিয়ের অনুষ্ঠানে ফেলিক্স মেন্ডেলসনের ঐতিহ্যবাহী ‘ওয়েডিং মার্চ’ গানটি বাজানো হয়। এ সময়, অধিকাংশ যুগল একই রং এবং ডিজাইনের পোশাক পরে অনুষ্ঠানে হাজির হন। তাঁরা সমবেত স্বরে বিয়ের শপথ পাঠ করেন। আবার অনেক নববিবাহিত যুগল তাঁদের রংধনু আঁকা মাস্ক খুলে জনসমক্ষে তাঁর সঙ্গীকে চুমুও দেন।

স্থানীয় প্রশাসনের আয়োজনে ওই বিয়েতে প্রশাসনের পক্ষ থেকে যুগলদের জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়। রংধনু আঁকা একটি বড় আকারের কেক কেটে সবার মধ্যে বিতরণ করা হয়। 

বিয়েতে আসা মিগুয়েল দেলগাদো বলেন, ‘সত্যি বলতে আমরা দীর্ঘ সময় ধরে এমনটা করার জন্য অপেক্ষায় ছিলাম। কিন্তু করোনা মহামারির কারণে আমরা তা করতে পারিনি। তো একবার যখন সুযোগটি পেলাম তখন আমরা তা কাজে লাগাতে দ্বিধা করিনি।

এর আগে, মেক্সিকোর রাজধানী ২০১০ সালে সমলিঙ্গ বিয়ে বৈধ করে। সে সময়, মেক্সিকোর ৩২টি রাজ্যের মধ্যে ২৬ রাজ্যই মেক্সিকো সিটির অনুকরণে সমলিঙ্গ বিয়ে বৈধ করে।

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

তিব্বতের ভূমিকম্পে নিহত অন্তত ১৮

জলাতঙ্কে গরুর মৃত্যু, দুধের প্রসাদ খেয়ে টিকা নিতে হলো ৪৫০ গ্রামবাসীকে

ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের

ট্রাম্প প্রশাসন বলছে—পুতিন ‘মানবতাবাদী’

পশ্চিমবঙ্গে তিন খ্রিষ্টান পরিবারকে ধর্ম ত্যাগে চাপ ও হামলার অভিযোগ

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পাকিস্তানে বসে মার্কিন ডাক বিভাগের ১২৬ মিলিয়ন ডলারের ক্ষতি, গ্রেপ্তার অভিযুক্ত

পাঁচ বছর পর মায়ের সঙ্গে কথা বললেন অং সান সু চির ছেলে