হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

খামেনির অবস্থা কী, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কী অবস্থায় আছেন, তা জানেন না দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইরানের শীর্ষ নেতৃত্ব কী অবস্থায় আছে, সে বিষয়ে নিশ্চিত কিছু বলার অবস্থানে তিনি নেই।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ সময় শনিবার দিনের শেষভাগ থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয় খামেনির কার্যালয় ও বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলার খবর ও ছবি প্রকাশ হতে থাকে। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এনবিসি নিউজকে বলেছিলেন, তিনি যতটুকু জানেন, সে অনুযায়ী আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন। তবে ইরান হয়তো একজন বা দুজন কমান্ডার হারিয়েছে।

খামেনির অবস্থা নিয়ে নানা গুজবের মধ্যে বিবিসির সাংবাদিক লাইস ডোশেট ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেইয়ের সঙ্গে যোগাযোগ করেন। খামেনি বেঁচে আছেন কি না জানতে চাইলে ইসমাইল বাঘেই বলেন, ‘আমি শুধু আপনাকে বলতে পারি, দেশের বহু জায়গায়, বহু লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে।’ তিনি এ সময় দাবি করেন, হামলায় দেড় শতাধিক মেয়েশিশু নিহত ও পঙ্গু হয়েছে।

খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে ট্রাম্প

ইসরায়েলের দাবি খামেনি নিহত, ইরান বলছে তিনি ‘যুদ্ধের ময়দানে সরাসরি নির্দেশনা দিচ্ছেন’

খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি

প্রতিবেশীদের যুদ্ধ: আলোচনা চায় আফগানিস্তান প্রস্তাব নাকচ পাকিস্তানের

ট্রাম্প প্রশাসনের বার্তা: বাড়তি শুল্কের অর্থ ফেরত দিতে পারে যুক্তরাষ্ট্র

খামেনি নেই, ইঙ্গিত দিয়ে ইরানিদের বিক্ষোভ শুরুর আহ্বান নেতানিয়াহুর

কুয়েতে মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা

ইরানে নিহত বেড়ে ২০১, আহত ৭ শতাধিক

হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান

দুবাই থেকে দোহা—মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ব্যাপক পাল্টা হামলা