হোম > বিশ্ব

১৯ বছরের ব্রাজিলীয় তরুণী হলেন সবচেয়ে কমবয়সী বিলিয়নিয়ার

সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার হয়ে এবার শিরোনাম হলেন ব্রাজিলিয়ান তরুণী লিভিয়া ভইত। সম্প্রতি ২০২৪ সালের বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এই তালিকায় আগের বছরের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার ইতালীয় তরুণ ক্ল্যামেন্তে দেল ভ্যাসিওকে ছাড়িয়ে গেছেন ১৯ বছরের লিভিয়া। 

এত অল্প বয়সে লিভিয়ার বিলিয়নিয়ার হওয়ার নেপথ্যে আসলে ব্রাজিলীয় কোম্পানি ডব্লিউইজির উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার। বৈদ্যুতিক মোটর তৈরিতে দক্ষিণ আমেরিকার শীর্ষস্থানীয় এই কোম্পানি প্রতিষ্ঠা করেন লিভিয়ার দাদা ওয়ার্নার রিকার্দো ভইত। 

ফোর্বসের তথ্য অনুযায়ী, সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন লিভিয়া। তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে বর্তমানে ১ দশমিক ১ বিলিয়ন (১১০ কোটি) ডলার।

উত্তরাধিকার সূত্রে লিভিয়ার বড় বোন দোরা ভইতও কমবয়সী বিলিয়নিয়ারদের তালিকায় স্থান করে নিয়েছেন। ২৬ বছর বয়সী দোরা ২০২০ সালে স্থাপত্যবিদ্যার ওপর পড়াশোনা শেষ করেছেন। 

সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ারদের তালিকায় এবার লিভিয়া ভইতের পরই অবস্থান করছেন গত বছরের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার ইতালীয় তরুণ ক্ল্যামেন্তে দেল ভ্যাসিও। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। তিনি লিওনার্দো দেল ভ্যাসিওর ছেলে। পৃথিবীর সবচেয়ে বৃহৎ চশমা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইজিলরলাক্সোটিকা (EssilorLuxottica) প্রতিষ্ঠা করেন।

থাইল্যান্ডের স্কুলে গুলিতে নিহত ১, বন্দুকধারী শিক্ষার্থীর আত্মহত্যা

বাংলাদেশের সঙ্গে ফারাক্কা পানি চুক্তি নবায়ন না করার আহ্বান ভারতীয় এমপির

জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগে ফের ট্রাম্পের কোপ, নতুন নির্বাহী আদেশে সই

সাড়ে ৫ বছরে মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি

তুরস্ক-সৌদি-পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি সই আজ

আশ্রয়প্রার্থী দুই ইরানি নারী ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

ইসলামপন্থী উগ্র দলগুলোর ওপর কড়াকড়ির পর পাকিস্তানে ধর্ম অবমাননাও কমে গেছে

ঘুটঘুটে অন্ধকারে বৈঠক, সত্যিই মোজতবা খামেনি কি না সন্দেহ পেজেশকিয়ানের

ট্রাম্পকে থামতে বলো, নয়তো তোমাদের কঠিন আঘাত করব—উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুমকি

পশ্চিমবঙ্গে মসজিদের মাইক সরাতে চাপ দিচ্ছে শুভেন্দুর পুলিশ, অভিযোগ মুসলিম নেতাদের